চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট সেবা বন্ধ রাখার কর্মসূচি স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্যাবল অপসারণের প্রতিবাদে রোববার থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করেছে ইন্টারনেট ও ডিশ প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি ও কোয়াব।

এই দুই সংগঠনের নেতারা জানান, শনিবার আইনমন্ত্রী আনিসুল হক ও স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম তাদেরকে আশ্বস্ত করে বলেছেন, দুই সিটি কর্পোরেশনকে তার কাটা বন্ধ রাখতে তারা চিঠি দিয়েছেন।

পাশাপাশি ঝুলন্ত তার অপসারণ নিয়ে সমস্যার যৌক্তিক সমাধানে সাতদিন সময় চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

Banglabid

শনিবার সন্ধ্যায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কেবল টিভি অপারেটরদের ধমর্ঘটে না যাওয়ার আহ্বান জানান যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

এর পরপরই ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের কালকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসেন অপারেটররা।

এর আগে সংগঠন দুটি বিকল্প ব্যবস্থা না করে এবং সময় না দিয়ে ওভারহেড ক্যাবল (ঝুলন্ত তার) কাটার প্রতিবাদে রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইন্টারনেট বিতরণ বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা দেয়।

Reneta

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ কর্মসূচির কথা জানিয়েছিল।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছিল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক বিনা নোটিশে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ও সড়ক সমূহে ইন্টারনেট ক্যাবল অপসারণ করছে।

আইএসপিএবি এর কার্যনির্বাহী কমিটি বারবার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপসের সাথে যুক্তিসংগত দাবিসমুহ নিয়ে দেখা করে আলোচনা করেও এর কোন প্রতিকার পায়নি৷

তারপরও ক্যাবল কাটা বন্ধের কোনো ধরনের সুরাহা না পেয়ে রোবার সকাল ১০টা হইতে দুপুর ১টা পর্যন্ত প্রতিদিন ধারাবাহিকভাবে ইন্টারনেট সেবায় পরবতী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতীকী ধর্মঘটের আহ্বান করে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিএবিইন্টারনেট সেবাকোয়াবঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT