চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট প্রত্যাহার চায় বেসিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ইন্টারনেট ব্যবহার আরও সহজলভ্য করতে সব পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে তথ্য ও প্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ে প্রাক-আলোচনায় এই দাবি জানান বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

সভায় ইলেক্ট্রনিক্স ও ইলেকট্রিক্যালস, কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Banglabid

ব্যবসায়িক কর সনদ তথা ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট পেতে ভোগান্তির অবসান চেয়ে সংগঠনটি বলছে, মাসের পর মাস অপেক্ষা করেও ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট পাওয়া যায় না। তাই এই ভোগান্তি কমাতে প্রক্রিয়া সহজ করতে হবে।

এছাড়া আগামী বাজেটে সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি সেবায় আরোপিত সাড়ে ৪ শতাংশ উৎসে মূল্য সংযোজন কর সম্পূর্ণ তুলে দিতে হবে। একইসঙ্গে, ইন্টারনেট মডেম, ফেসকার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার ব্যাটারিসহ ইন্টারনেট ইকুইপমেন্টের (যন্ত্রাংশ) উপর আরোপিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে হবে।

আলমাস কবীর বলেন, ‘বেসিসের সব সদস্যদের ২০২৪ সাল পর্যন্ত ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট প্রধান, নতুন ব্যবসা শুরু করা কোম্পানিগুলোকে প্রথমবারে রিটার্ন দেয়ার ক্ষেত্রে তিন বছর পর্যন্ত সময় দেয়ার অনুরোধ জানাচ্ছি।

Reneta

দোকান ছাড়াই যারা ই-কমার্স ব্যবসা পরিচালনা করে তাদের আয়কে কর মুক্ত রাখার দাবিও জানান তিনি।

একই সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের ওপর মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি সুবিধা ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত রাখা, কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ এবং সংশ্লিষ্ট যাবতীয় হার্ডওয়ার সামগ্রী আমদানি পরবর্তী পর্যায়ে সরবরাহ বা বিক্রির উপর প্রযোজ্য মূসক হতে অব্যাহতি দেয়ার প্রস্তাব করা হয়।

২৮ ইঞ্চি পর্যন্ত কম্পিউটারে মনিটরের ওপর শুল্ক প্রত্যাহার এবং ২০২১ সাল পর্যন্ত কম্পিউটার পণ্যসামগ্রীর খুচরা ও সরবরাহ ব্যবসা পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি করা হয়।

একই ধরনের প্রস্তাব দেয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে ট্রেজারার সুভ্রত সরকার শুভ্র বলেন, আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) সার্ভিসের আওতায় ১২ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। যা বাতিল করলে এ খাতের ব্যবসা পরিচালনা সহজ হবে।

এসব দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশীয় উদ্যোক্তাদের জন্য কর্পোরেট কর কমানো হবে। দেশি শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে আসছে বাজেটে এ বিষয়ে প্রাধান্য দেয়া হবে। তবে হয়তো আমদানিমুখী প্রতিষ্ঠানগুলোকে বেশি ছাড় দেওয়া যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসিসবেসিস প্রস্তাবনা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

লিটন-তাসামুলের ব্যাটে নর্থকে জবাব দিচ্ছে ইস্ট

পরবর্তী

রবিউল হত্যাকাণ্ড: পাঁচ বছরেও বিচার হয়নি

পরবর্তী

রবিউল হত্যাকাণ্ড: পাঁচ বছরেও বিচার হয়নি

এশা

অভিযোগ মিথ্যা, এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ঢা.বি

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT