চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট, ফেসবুকে নয় সন্তান বিপথে যায় বাবা-মায়ের অযত্নে: মোস্তফা জব্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ইন্টারনেট, ফেসবুক ব্যবহার করে সন্তান বিপথে যায় অভিভাবকদের এই ধারণার সঙ্গে একমত নন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

কৈশোরে যুগের চাহিদায় পাওয়া প্রযুক্তিজ্ঞান বাবা-মাকে শেখানোর তাগিদ দিয়ে তিনি বলেছেন,“ তোমরা তোমাদের বাবা-মাকে বোঝাবে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক পেলেই খারাপ হয়ে যাবো এই ধারণা ঠিক নয়।  আমাদের বাবা-মায়েদের বোঝা উচিৎ সন্তান নষ্ট হয় যদি বাবা-মা সন্তানের যত্ন নিতে সক্ষম না হয়, সন্তান নিজে নিজে নষ্ট হয় না। আমাদের পরিবেশ এবং বাবা-মায়ের অযত্নে সন্তানদের বিপথগামী করে।

আজ রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালার উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

Banglabid

বর্তমান সময়ে শিশু-কিশোরদের জন্য ইন্টারনেটের বিশাল জগতে বিচরণের প্রয়োজনীয়তা জানিয়ে মোস্তফা জব্বার বলেন: পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিটির নাম ইন্টারনেট।  শিক্ষার্থীদের এই লাইব্রেরি থেকে দূরে রেখে তাদের শিক্ষিত করবো, এরকম দুঃস্বপ্ন আমাদের দেখা উচিৎ না।ইন্টারনেটে হয়রানি, আপত্তিকর পোস্ট, ছবির মতো অপরাধ থেকে মেয়েদের রক্ষায় সরকার তাদের পাশে আছে জানিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন: ইন্টারনেট, সোশাল মিডিয়া ব্যবহারে তোমরা কখনোই নিজেদের অসহায় ভাববে না।  তোমাদের কেউ হয়রানি করলে, বাজে মন্তব্য করলে, ছবি বিকৃত করলে, ভিডিও প্রচার করলে এবং সেগুলো পরে মুছে ফেলে অপরাধী অপরাধ লুকিয়ে ফেলতে পারবে। তোমরা এটা চিন্তা করবে না যে মুছে ফেললেই অপরাধ করলে ধরা পড়বে না। আমাদের কাছে এখন প্রযুক্তি আছে, তাই অপরাধ যতো ভাবেই লুকানোর চেষ্টা করা হোক না কেন সেটা মাটি খুড়ে বের করা হবে, অপরাধীকে খুঁজে বের করা হবে।

তবে স্মার্ট ডিভাইস, ইন্টারনেট, ফেসবুকের মতো অন্য সামাজিক মাধ্যম ব্যবহারের সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটইন্টারনেট নিরাপত্তাশিশুদের ফেসবুকসাইবার সিকিউরিটি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আলতা বানু ছবিটি সাফল্য পাবে: শবনম ফারিয়া

পরবর্তী

নর্থের তোপে একদিনে দুবার অলআউট ইস্টরা

পরবর্তী
ইয়াসিন আরাফাত মিশু

নর্থের তোপে একদিনে দুবার অলআউট ইস্টরা

বুবলীর ‘বাঙালিয়ানা’ মুগ্ধতা ও আলতা বানু

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT