চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনজুরিতে বিশ্বকাপের বাইরে ধাওয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আশঙ্কা সত্যি করে বিশ্বকাপের বাইরে ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান। আঙুলের চোটের কারণে আগামী তিন সপ্তাহ ম্যাচ খেলতে পারবেন না তিনি। টুর্নামেন্টের মাঝপথে ধাওয়ানের বাইরে চলে যাওয়া ভারতীয় দলের জন্য বড় এক ধাক্কাই।

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নাথান কোল্টার-নাইলের বল বুড়ো আঙুল লাগলে গুরুতর চোট পান ধাওয়ান। পরে যন্ত্রণা উপেক্ষা করেই ম্যাচ জেতানো সেঞ্চুরি করেছেন।

অজিদের বিপক্ষে জেতা ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট লাগে ধাওয়ানের। একবার নয়, ম্যাচে দুইবার আঘাত পান তিনি। কোল্টার-নাইলের পর প্যাট কামিন্সের বলও আঘাত করে তাকে। পরে আর ফিল্ডিংই করতে নামেননি তিনি। তার পরিবর্তে পুরো ইনিংসে ফিল্ডিং করেন রবীন্দ্র জাদেজা।

Banglabid

মঙ্গলবার ধাওয়ানের আঙুলে স্ক্যান করানো হয়। এরপরই ভারতীয় ওপেনার খেলতে পারবেন না বলে ম্যানেজমেন্টকে জানিয়ে দেন দলের ফিজিও প্যাটট্রিক ফারহার্ট।

ইনজুরির এই সময়ে ধাওয়ান নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো খেলতে পারবেন না। ভারতের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

ভারতীয় মিডিয়ার খবর, ধাওয়ানের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ঋষভ পান্ট। যদিও দেশটির বোর্ড বিসিসিআই থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। ফিট হয়ে ফিরলে বিশ্বকাপের শেষভাগে ধাওয়ানকে পেতে পারে দল।

Reneta

শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির পর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছেন ধাওয়ান। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের হয়ে দারুণ ভূমিকা রেখেছেন। আইসিসি টুর্নামেন্টে বরাবরই ভালো করেছেন এ বাঁহাতি। এসব ইভেন্টে ছয়টি সেঞ্চুরি করেছেন।

টিম ম্যানেজমেন্টে বরাতে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, ধাওয়ান না থাকায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন লোকেশ রাহুল। সেক্ষেত্রে মিডলঅর্ডারে রাহুলের জায়গায় দলে ঢুকতে পারেন দিনেশ কার্তিক অথবা বিজয় শঙ্করের মধ্যে একজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধাওয়ানবিশ্বকাপ-২০১৯ভারতীয় ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT