চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইথিওপিয়ায় ২ বিমানবন্দরে রকেট হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের পাশে আমহারা রাজ্যের দুটি বিমানবন্দরে রকেট হামলা হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। ফলে স্থানীয় বাহিনী ‘তিগ্রাই পিপল‘স লিবারেশন ফ্রন্ট’ (টিপিএলএফ) সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সংঘর্ষ আরও মারাত্মক আকার ধারন করল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

এই বিমানবন্দর দুটির অবস্থান তিগ্রাই রাজ্যের কাছাকাছি। আমহারার প্রতিবেশী তিগ্রাইতে প্রায় ১১ দিন ধরে স্থানীয় বাহিনীগুলোর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর লড়াই চলে আসছে। এরমধ্যেই শুক্রবার রাতে বিমানবন্দর দুটিতে রকেট হামলা চালানো হয় বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।

টিপিএলএফ এর নিয়ন্ত্রিত তিগ্রাই থেকে আমহারার দুটি অঞ্চল দখল নিতেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি রকেট আমহারার গনদার বিমানবন্দরে আঘাত হানে এবং এতে বিমানবন্দরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়, প্রায় একই সময় আরেকটি রকেট আমহারার বাহির দার বিমানবন্দরের সামনে আঘাত হানে।

এসব হামলার জন্য তিগ্রাইয়ের ক্ষমতাসীন দল তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টকে (টিপিএলএফ) দায়ী করেছে সরকার। তবে এ হামলার দায় অস্বীকার করেছে টিপিএলএফ।

এদিকে গত সপ্তাহে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত ৯ নভেম্বর মে কাদেরা শহরে অন্তত শতাধিক মানুষকে হত্যা করা হয়।

সরকারের ইমার্জেন্সি টাস্ক ফোর্স টুইটারে লিখেছে, “টিপিএলএফ জান্তা তাদের অস্ত্রাগারের সর্বশেষ অস্ত্র ব্যবহার করছে।”

রয়টার্স জানিয়েছে, স্থানীয় বাহিনীগুলো কেন্দ্রীয় সেনাদের আক্রমণ করেছে, এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনার জন্য প্রায় দুই সপ্তাহ আগে তিগ্রাইতে জাতীয় প্রতিরক্ষা বাহিনী পাঠান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। তারপর থেকে তিগ্রাইতে শুরু হওয়া লড়াইয়ে কয়েকশত লোক নিহত হয়েছে।

এ লড়াই আফ্রিকা মহাদেশের দ্বিতীয় জনবহুল দেশ ইথিওপিয়ার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে ‘আফ্রিকার শিং’ হিসেবে পরিচিত পূর্ব আফ্রিকার এ অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন।

শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, যুদ্ধের কারণে ওই অঞ্চলের ১৪ হাজার ৫০০ বাসিন্দা পালিয়ে প্রতিবেশী সুদানে আশ্রয় নিয়েছে। ইথিওপিয়ায় যুদ্ধ কবলিত এলাকায় আটকে পড়েছে শতাধিক বাংলাদেশি।

ট্যাগ: ইথিওপিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুই কৃষক নিহত

পরবর্তী

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

পরবর্তী
করোনাভাইরাস

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে একদিনে দেড় লাখের বেশি শনাক্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT