চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসে যে রেকর্ডে কোহলিই প্রথম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার কোহলি ও তার সতীর্থরা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষিক্ত ইশান কিষাণকে নিয়ে ব্যাটে ঝড় তুললেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভারতকে ঘুরে দাঁড়ানোর নেতৃত্ব দিলেন। সঙ্গে উড়িয়ে দিলেন ছুটে আসতে থাকা হরেক সমালোচনার ঝাঁপি। বিরাট কোহলি এমন দিনে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছোট ফরম্যাটের ক্রিকেটে খুলেছেন তিন হাজার রানের ক্লাবও।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান জমায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১৩ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে ভারত।

ভারতের ৭ উইকেটের জয়ে সিরিজে এখন ১-১এ সমতা। প্রথম ম্যাচে দাপটে জিতেছিল সফরকারীরা। দুদলের তৃতীয় টি-টুয়েন্টিটি মঙ্গলবার।

আইপিএলে দল না পাওয়া জেসন রয় ৪ চার ও ২ ছয়ে ৩৫ বলে ৪৬, ডেভিড মালান ২৪, জনি বেয়ারস্টো ২০, অধিনায়ক ইয়ন মরগান ২৮ ও বেন স্টোকসের ২৪ রানে দেড়শ পেরিয়ে যায় ইংলিশরা।

ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালের ঝুলিতে।

লক্ষ্য তাড়ায় নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান লোকেশ রাহুল। এরপর অভিষিক্ত কিষাণকে নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন কোহলি। দুজনে ৫৪ বলে ৯৪ রানের জুটি গড়েন।

৫ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৫৬ রানের ইনিংস খেলে ফেরেন কিষাণ। ২২ বছর বয়সী বাঁহাতি অভিষেকেই হয়েছেন ম্যাচসেরা।

কোহলিকে আউট করতে পারেনি ইংলিশ বোলাররা। ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে অপরাজিত ৭৩ রানে জয় তুলেই মাঠ ছাড়েন অধিনায়ক। রিশভ পান্ট ২টি করে চার-ছক্কায় ১৩ বলে ২৬ করে যান শেষদিকে।

ফিফটি নিয়ে দারুণ কীর্তি গড়েছেন কোহলি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ৮৭ ম্যাচে ৮১ ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৯৪ রানের ইনিংস নিয়ে মাইলফলকে এলেন ভারত অধিনায়ক। ২৬ ফিফটি থাকলেও সেঞ্চুরি নেই। রানের গড় ৫০.৮৬, স্ট্রাইকরেট ১৩৮.৩৫!

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রানের দিক থেকে দুইয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ২৮৩৯ রান তার। তিনে কোহলির সতীর্থ রোহিত শর্মা ২৭৭৩ রান নিয়ে। চারে অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ ২৩৪৬ ও পাঁচে পাকিস্তানের শোয়েব মালিক ২৩৩৫ রান তুলে।

ট্যাগ: কিষাণকোহলিরেকর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রাম সমিতি কাতারের নতুন কমিটি গঠন

পরবর্তী

কোম্পানীগঞ্জে আলাউদ্দিন হত্যায় মামলা হয়েছে কিনা জানতে চেয়েছেন আদালত

পরবর্তী
আদালত থেকে বের হচ্ছেন একজন আইনজীবী ও তার সঙ্গে অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোম্পানীগঞ্জে আলাউদ্দিন হত্যায় মামলা হয়েছে কিনা জানতে চেয়েছেন আদালত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে আরও একটি রক্তাক্ত দিন, ৩৮ জনের মৃত্যু

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT