চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইচ্ছে অনুযায়ী ব্যাটিংয়ের স্বাধীনতা পেয়েছিলেন ইমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রতিটি শট ছিল দেখার মতো। আগ্রাসী ব্যাটিং ছড়িয়েছে অন্যরকম রোমাঞ্চ। সম্ভাবনার পালে লাগিয়েছে হাওয়া। পারভেজ হোসেন ইমন নিজের নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়। ৪২ বলে সেঞ্চুরির কীর্তি গড়া ১৮ বছরের তরুণ অধিনায়কের কাছ থেকে পেয়েছিলেন নিজের মতো করে ব্যাটিং করার স্বাধীনতা।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। অপরাজিত ইনিংসে দলকে এনে দিয়েছেন অভাবনীয় এক জয়। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ২২১ রান তাড়া করে জিতেছে ফরচুন বরিশাল।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দুর্দান্ত ইনিংসটির পেছনে আছে ছোট্ট একটি গল্প। ইমন হয়ত টুর্নামেন্টে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাটিং করতে পারছিলেন না। নিজেই দলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে বলেছিলেন সে কথা।

Banglabid

অধিনায়ক তামিম ইকবালের কানে এ তথ্য যাওয়ার পর অভয় দেন ইমনকে। খেলতে বলেন ইচ্ছে অনুযায়ী। সেই টোটকাই কাজে লাগে পরে। ২২ গজে ইমন নিজেকে মেলে ধরেন পুরোপুরি। সুযোগ কাজে লাগান দাপুটে সেঞ্চুরি উপহার দিয়ে।

যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার ইমনকে হাসিবুল হোসেন শান্ত চেনেন ২০১৭ থেকে। তিনি বয়সভিত্তিক দলের নির্বাচক হওয়ায় ইমনকে জানেন বোঝেন অনেক আগে থেকেই। যে কারণে তার কাছেই ইমন খুলে বলেছেন নিজের চাওয়া।

বুধবার দলীয় অনুশীলন শুরুর আগে বরিশালের ম্যানেজার হাসিবুল হোসেন বলছিলেন, ‘ইমন আমাকে জানিয়েছিল সে নিজের মতো খেলতে চায়, চাপমুক্ত থাকতে চায়। সেটি তামিমকে বলার ইমনকে সেই স্বাধীনতা দেয়া হয়। অসাধারণ ইনিংসটির পেছনে এটিও টনিক হিসেবে কাজে লেগেছে। এমন অসাধারণ একটি জয়ে আমাদের দল উজ্জীবিত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনফরচুন বরিশালমিনিস্টার গ্রুপ রাজশাহীরাব্বিরাহিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যু ও শনাক্তের হার কমলো

পরবর্তী

কক্সবাজারে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা

পরবর্তী

কক্সবাজারে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা

লতিফুর রহমানের নামে আসামে পুরস্কার ঘোষণা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT