চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকুয়েডরের জালে ‘তরুণ’ আর্জেন্টিনার আধা ডজন গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ছিলেন না লিওনেল মেসি। এক পাওলো দিবালা ছাড়া বড় কোনো নাম ছিল না একাদশে। তারুণ্য নির্ভর সেই দল নিয়েই ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলবন্যা ছুটিয়েছে আর্জেন্টিনা। মহাদেশীয় প্রতিপক্ষের বিপক্ষে লিওনেল স্কোলনির শিষ্যদের জয় ৬-১ ব্যবধানে।

এই জয়ে সবশেষ তিন ম্যাচে নিজেদের অপরাজিত রাখল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিনদিন আগে শক্তিশালী জার্মানিকে তাদেরই মাঠে ২-২ গোলে রুখে দিয়েছিল আর্জেন্টিনা। স্কোলনির অধীনে দলটি সবশেষ হার দেখেছে চলতি বছর কোপা আমেরিকার সেমিফাইনালে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সেদিন ২-০তে হেরেছিল মেসির দল।

রোববার ভ্যালেন্সিয়ার এস্তাদিও ম্যানুয়েল মার্টিনেজ স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে জার্মান ম্যাচের লাইনআপের পুরনো ছয়জনকে বসিয়ে নতুনদের সুযোগ দেন কোচ স্কোলনি। তবে আক্রমণভাগ ছিল আগের মতই।

Banglabid

লৌতারো মার্টিনেজের সঙ্গে আক্রমণে জুটি গড়েন জার্মান ম্যাচে গোল পাওয়া লুকাস অ্যালাইরো। এ ম্যাচেও ছিলেন না অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোদের মতো তারকারা। জুভেন্টাস ফরোয়ার্ড দিবালাকেও মূল একাদশে রাখেননি সোলারি।

বড় বড় নাম ছাড়াই ৩২ মিনিটের মধ্যে ইকুয়েডরের জালে তিনবার বল জড়ায় আর্জেন্টিনা। ২০ মিনিটে কর্নার থেকে মার্কোস অ্যাকুইনার শটে হেড করে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন লুকাস অ্যালাইরো। টানা দুই ম্যাচে গোল করলেন বেয়ার লেভারকুসেন ফরোয়ার্ড।

সাত মিনিট পর দ্বিতীয় গোলের স্বাদ পায় লা আলবিসেলেস্তেরা। ইকুয়েডর ডি-বক্সের বাইরে থেকে বাঁ-প্রান্ত ধরে ২৭ মিনিটে মার্কোস অ্যাকুইনার শটে বল প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে জড়িয়ে যায় জালে।

Reneta

আর্জেন্টিনার তৃতীয় গোলটি পেনাল্টি থেকে। ৩১ মিনিটে লৌতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটে স্পটকিকে গোল করেন লিয়ান্দ্রো পারাদেস।

বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে অ্যাঙ্গেল মিনা এক গোল শোধ দিলেও আর্জেন্টিনার গোলবন্যা থামাতে পারেনি ইকুয়েডর। ৬৬ মিনিটে দিবালার ফ্রি-কিক থেকে হেডে গোল করে হালি পূর্ণ করেন হারম্যান পেজাইয়া।

আর্জেন্টিনার পঞ্চম গোলটি এসেছে বদলি ফরোয়ার্ড নিকোলাস ডমিঙ্গুয়েজের থেকে। ৮২ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরাল শটে বল জালে জড়ান এ মিডফিল্ডার। চার মিনিট পর ডান প্রান্তের দুরূহ কোন থেকে শট নিয়ে দর্শনীয় গোলে বড় জয় নিশ্চিত করেন লুকাস ওকাম্পোস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডিসেম্বরের মধ্যেই মুক্ত হবেন খালেদা জিয়া, ২০২০ সালে প্রধানমন্ত্রী’

পরবর্তী

আদালতের আদেশে কখনো আশা কখনো হতাশা

পরবর্তী

আদালতের আদেশে কখনো আশা কখনো হতাশা

বুয়েট উপাচার্য-চেষ্টার ত্রুটি ছিল না

আইজিপি-বুয়েট ভিসির সাক্ষাতের কারণ ব্যাখ্যা দিল পুলিশ কর্তৃপক্ষ

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT