চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচনে চতুর্থ দফায় ঝরলো ৫ টি প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০৭, মে ২০১৬
বাংলাদেশ
A A

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত সংঘর্ষে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। রাজশাহীর বাগমারা, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির কালডাঙ্গি, কুমিল্লার মাধবপুর এবং নরসিংসীর শ্রীনগরে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ধাপে সারাদেশের ৭০৩টি ইউনিয়ন পরিষদে আজ সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। এখন চলছে ভোট গণনা।

কুমিল্লার মাধবপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ব্যক্তির নাম তাপস চন্দ্র পাল। আর নরসিংদীতে নিহতের নাম সুমন। রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০জন।

বিকেল ৫টার দিকে বাগমারার হাটগাঙ্গোপাড়া এলাকায় এ সংঘর্ষ হয় । ওই ইউনিয়নের স্থগিত নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী জান বক্সের সমর্থকদের সঙ্গে একই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদের সমর্থকদের কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। প্রায় ২ ঘন্টা দফায় দফায় সংঘর্ষে ককটেল ও গুলি বিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উভয় পক্ষের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় । আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Banglabid

ভোটবর্জন
এছাড়াও কারচুপির অভিযোগে পাবনা, নাটোর, মানিকগঞ্জ, জামালপুর, নড়াইলসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীরা ভোটবর্জন করে।

সংঘর্ষ-হামলা
নোয়াখালীর একটি কেন্দ্র দুর্বৃত্তদের হামলায় সহকারী প্রিসাইডিং অফিসর ও একজন পোলিং এজেন্ট গুলিবিদ্ধ হয়। আর মুন্সিগঞ্জে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে নির্বাচনী সহিংসতায় ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয় মোট ৬ জন। তাছাড়া পাঠাননগর ইউনিয়নে দু’পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ার পরে সেখানে বিজিবি মোতায়েন করা হয়।

Reneta

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষে ২৫ জন আহত হয়। এলাকার বিজয়নগর উপজেলার আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ দলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আখাউড়া-চান্দুরা সড়ক প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে।

পাবনার সুজানগরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হন ৫ জন।

নরসিংদীর শ্রীনগরে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।

মুন্সীগঞ্জ মিলকিপাড়ায় ভোটকেন্দ্র দখল নিয়ে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, এক পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়।

ভোটগ্রহণ স্থগিত
কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট কেন্দ্রে নির্ধারিত সময়ের আগে ভোট নেয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ আটক করা হয় ৫ জনকে। পরে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

জালভোটের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নম্বর বিলাইচন্ডী ইউনিয়নের কইপুল্কি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

জামালপুরের বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও আচ্চাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সঙ্গে আটক করা হয়েছে ২ প্রিজাইডিং অফিসারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬

বরিশালের সৌন্দর্য ও আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT