চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশের ইউনিয়ন পরিষদে পাওয়া যাবে মোবাইল ব্যাংকিং সেবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
mBanking

mBanking

অনলাইনে টাকা লেনদেনের সেবা গ্রামীণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ২০১৮ সাল নাগাদ দেশজুড়ে মোবাইল লেনদেন ব্যবস্থা চালু করছে সরকার। সারাদেশের প্রায় ৪ হাজার ৫শ’টি কম্পিউটার কেন্দ্রে এই সেবা পাওয়া যাবে।

দেশের ইউনিয়নগুলোতে সরকারের গড়া ডিজিটাল সেন্টারে ‘ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ল্যাব’ নামে এই সেবা চালু করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ভিত্তিক অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে এটুআই’র প্রকল্প ব্যবস্থাপক অনির চৌধুরীর বরাত দিয়ে গভর্নমেন্টইনসাইডার ডট এশিয়া এই খবর প্রকাশ করেছে।

Banglabid

খবরে প্রকাশিত অনির চৌধুরীর ভাষ্যমতে, এই নতুন ব্যবস্থায় বাংলাদেশের পরিচিত মোবাইল লেনদেনসেবা ’বিকাশ’ এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। তাই ভোক্তারা এসএমএস বা ক্ষুদে বার্তায় টাকা পরিশোধের মাধ্যমে পণ্য ও সেবা কিনতে পারবেন।

তিনি আরো জানান, গ্রামীণ জনগোষ্ঠীকে ডিজিটাল তথ্য সেবা প্রদানকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো গ্রামের মানুষের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছানোর মাধ্যম হিসেবে গণ্য হচ্ছে। এখন ১২শ’ কেন্দ্র থেকে আর্থিক সেবাও পাচ্ছে তৃণমূল মানুষ। বেসরকারি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে এই সেবা চালু হয়েছে।

বিশ্বব্যাংকের ব্লগ পোস্টে অনির চৌধুরী লিখেছিলেন, বাংলাদেশের প্রান্তিক মানুষ বিশেষ করে গ্রামীণ কৃষকেরা এই ধরণের মোবাইল ব্যাংকিং ব্যবস্থা থেকে বঞ্চিত হয়। কিন্তু তাদের জন্য এই মাধ্যমটি সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে।

Reneta

এর আগে শাখাভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে নগদ লেনদেনের ক্ষেত্রে গ্রামীণ লোকদের উচ্চ মাত্রায় পরিষেবা খরচ দিতে হতো। আর এ কারণে অনেক সময় তারা বাধ্য হয়ে ব্যাংকিং লেনদেন চালিয়ে যান, না হলে এতে আগ্রহ হারিয়ে ফেলেন বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটুআইমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

পরবর্তী

ক্ষমতার জন্য বিএনপি এখন বেপরোয়া ড্রাইভার: ওবায়দুল কাদের

পরবর্তী
ঈদ যাত্রা

ক্ষমতার জন্য বিএনপি এখন বেপরোয়া ড্রাইভার: ওবায়দুল কাদের

মাশরাফিদের বেতন বাড়ল, সঙ্গে ম্যাচ ফিও

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT