চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-আইসিসির কাটা ঘায়ে পিটারসেনের নুনের ছিটা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির জেরে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রল ইংল্যান্ড এন্ড ওয়েলসে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট-২০১৯। সাবেক ক্রিকেটার থেকে সমালোচক সকলেই বিশ্বকাপ শুরু হওয়ার থেকেই আশঙ্কা শুরু করেছেন যে, বৃষ্টি যেভাবে ব্রিটেনের আকাশে থাবা বসিয়েছে, তাতে শেষ পর্যন্ত না পানির তলায় চলে যায় এবারের বিশ্বকাপ।

বর্ষা মৌসুমে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন করায় কেউ কেউ একে বিশ্বকাপ না বলে সাঁতার কাপও বলছেন! সেই আশঙ্কাতেই অতিরিক্ত মাত্রা যুক্ত করলেন ইংল্যান্ডের অধিনায়ক কেভিন পিটারসেন। ইংল্যান্ড-আইসিসির কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ইংলিশ সাবেক তারকা!

কেপি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেই সম্ভাবনারই আশঙ্কা প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, পানির তলায় শ্বাস নেয়ার যন্ত্র মুখে দিয়ে খেলা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। নিচে লেখা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল-২০১৯। আর এই ছবিই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

Banglabid

বৃষ্টির জেরে এখন পর্যন্ত বিশ্বকাপে পণ্ড হয়েছে ৪টি ম্যাচ। হয়েছে পয়েন্ট ভাগাভাগি। যা বিশ্বকাপের প্রথম দফার খেলায় এখন সর্বাধিক। ইতোমধ্যে বৃষ্টির জন্য ভেস্তে গেছে, শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, সাউথ অফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচগুলো।

যার মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে একটি বলও পিচে পরার আগেই ধুয়ে যায় তিনটি ম্যাচ। আর সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ৭ ওভার ২ বলেই প্রবল বৃষ্টিতে ভেস্তে যায়।

এবার প্রথম দফার খেলার জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। এই পরিপ্রেক্ষিতে আইসিসি সিইও ডেভিড রিচার্ডসন বলেছেন, প্রথম দফার খেলায় রিজার্ভ ডে রাখা হলে খেলার দিন আরও বেড়ে যেত। সেই সঙ্গে আরও সমস্যার কথাও জানা তিনি। তাই তা রাখা হয়নি বলে জানান রিচার্ডসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটারসেনবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT