চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে ‘শনিবার বিকেল’ ও ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
বিনোদন
A A

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ‘শনিবার বিকেল’ ও বাংলাদেশের প্রথম অমনিবাস চচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। এবার লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সময়ের আলোচিত বাংলাদেশের এই দুই চলচ্চিত্র।

বাগরি ফাউন্ডেশন লিফ (LIFF) ফেস্টিভালের অধীনে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। লন্ডনে চলচ্চিত্র উৎসবটির পর্দা উঠছে বৃহস্পতিবার (২০ জুন) থেকে, চলবে ২৯ জুন পর্যন্ত। বার্মিংহামে চলচ্চিত্র উৎসবটির পর্দা উঠবে শুক্রবার (২১ জুন) থেকে, চলবে ১ জুলাই পর্যন্ত এবং ম্যানচেস্টারে উৎসব শুরু হবে ২৬ জুন থেকে, চলবে ২৯ জুন পর্যন্ত।

এরমধ্যে লন্ডনে ২৫ ও ২৭ জুন রাত ৮ টায় রয়েছে ফারুকীর ‘শনিবার বিকেল’-এর দুটি শো এবং ম্যানচেস্টারে ছবিটি দেখানো হবে ২৯ জুন সন্ধ্যা ৬টায়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটি লন্ডনে দেখানো হবে ২৩ ও ২৭ জুন সন্ধ্যা ৬টায়।

Banglabid

চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ২৩ জুন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান মোস্তফা সরয়ার ফারুকী।

সম্প্রতি সিডনি ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে ‘শনিবার বিকেল’। সেই উৎসবেও যোগ দিয়েছেন ফারুকী। সেখান থেকে ১৮ জুন দেশে ফিরে ২৩ জুন লন্ডনে চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। এরপর সেখান থেকে জার্মানের মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যে রওনা করবেন ফারুকী।

জার্মানির এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগ সিনেকোপ্রো কম্পিটিশনে লড়বে ‘শনিবার বিকেল’। মিউনিখ ফিল্ম ফেস্টিভালের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, ‘সিনেকোপ্রো’ বিভাগে ফারুকীর ‘শনিবার বিকেল’ ছাড়াও প্রতিযোগিতা করছে চলতি বছরে কানের ‘ফিপরেসকি প্রাইজ’ জয়ী এলিয়া সুলেইমানের ‘ইট মাস্ট বি হেভেন’, ব্রাজিলিয়ান পরিচালক করিম আইনোজের ‘দি ইনভিজিবল লাইফ অফ ইউরিডাইস গুজমাও’ এবং সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া চলচ্চিত্র ‘গাজা’।

Reneta

ওয়েব সাইট মারফত আরো জানা যায়, ২৭ জুন থেকে শুরু হওয়া মিউনিখ চলচ্চিত্র উৎসব চলবে ৬ জুলাই পর্যন্ত। এরমধ্যে ‘শনিবার বিকেল’-এর মোট চারটি স্ক্রিনিং হবে। জুনের ২৯ ও ৩০ তারিখ দুটি এবং জুলাইয়ের ১ ও ৪ তারিখ দুটি। সেই উৎসবে দর্শকের সাথে প্রশ্নোত্তর পর্বেও অংশ নিবেন নির্মাতা, এমনটা জানা ফারুকী।

এদিকে ১১ নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটিরও দেশ ভ্রমণ চলছেই। সর্বশেষ কানাডার টরেন্টোর ‘সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৮ম আসরে প্রদর্শীত হয় ছবিটি। এরআগে গেল ৩০ এপ্রিল ‘কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরে ছবিটি ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নেয়। এরআগে গেল ফেব্রুয়ারিতে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম আসরে প্রদর্শনের পর গেল মাসে কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

এছাড়াও চলতি বছরের শুরুর দিকে জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নেয় ছবিটি। ছবিটির প্রদর্শনী হয়েছে কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে।

তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতি তোমারই ঢাকাইমপ্রেস টেলিফিল্মকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীরতানিম নূরতিশাফারুকীমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলন্ডনলিড বিনোদনশনিবার বিকেলসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT