চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেন আল আমিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

তাকে দলের বাইরে রাখায় প্রশ্নের মুখে পড়েছিলেন বিসিবি’র নির্বাচক কমিটি।
এবার আর সে পথে হাঁটেনি টাইগার নির্বাচকরা। সেই আল আমিন হোসেনকে ১৪ সদস্যের
দলে রেখে ইংল্যান্ডে বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের
প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৭ এবং ৯ অক্টোবর।

তবে তার অন্তর্ভুক্তিতে বাদ পড়েছেন আফগানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ রুবেল হোসেন। আর দীর্ঘ ৮ বছর পর টাইগার একাদশে জায়গা করে নেওয়া মোশাররফ হোসেন রুবেল রয়েছেন দলে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করে বিসিবি। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ফিরেছেন পেসার আল আমিন। দলে পরিবর্তন এই একটিই।

আফগানিস্তান সিরিজে কেবল শেষ ওয়ানডে ম্যাচটি খেলার সুযোগ পেয়ে একটি উইকেট নেওয়া শফিউল ইসলাম টিকে গেছেন দলে। পুরো সিরিজ মাঠের বাইরে বসে থাকা নাসির হোসেনও ধরে রেখেছেন জায়গা।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ইরানের ইউরেনিয়াম জব্দ করে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু

মে ২২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগ

মে ২২, ২০২৬

মিরপুরে শিশু রামিসার নৃ/শং/স হত্যা/র প্রতিবাদে বিক্ষোভ চলছেই

মে ২২, ২০২৬

নতুন সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্কে ফিরবে আশা সাবেক হাইকমিশনার পঙ্কজ শরনের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT