চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিষপানে শাবি শিক্ষার্থীর আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা, সিলেট
A A

ইঁদুর মারার বিষ পান করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিক্ষার্থী বকুল দাশ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন: বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন: বুধবার রাত দেড়টার দিকে বকুলের রুমমেট আমাকে ফোন দিয়ে তার ফুড পয়জনিং হচ্ছে বলে জানায়। তখন তার বমি হচ্ছিল। আমরা অ্যাম্বুলেন্স দিয়ে তাকে হাসপাতালে পাঠাই। তখন দায়িত্বরত ডাক্তার বলেন, দুই আড়াই ঘণ্টা আগে সে ইঁদুরের বিষ পান করেছে।

তবে সেটা আত্মহত্যা কিনা তা পুলিশ খতিয়ে দেখবে বলে জানান প্রক্টর। তিনি জানান: আমরা পুলিশকে খবর দিয়েছি। তারা হলে বকুলের রুম পরিদর্শন করে গেছেন। পোস্টমর্টেমের পর তারা এ বিষয়ে ক্লিয়ার কিছু বলবেন।

বকুল শাহপরান হলের বি ব্লকের ১২০ নম্বর রুমে থাকতেন। এ ঘটনায় তার বিছানার নিচ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

সেখানে বকুলের নাম, সাক্ষর কিছু না থাকলেও তার খাতায় হাতের লেখার সাথে সুইসাইড নোটের লেখার মিল রয়েছে।

ওই সুইসাইড নোটে লেখা রয়েছে: ‘আমার মৃত্যুর জন্য কোনো রুমমেট, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা দায়ী নয়। দুঃখ, কান্না, অবহেলা আমার মস্তিষ্ক আর নিতে পারছিল না। তাই আমি স্বেচ্ছায় মারা গেছি।’

বকুলের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সোয়াগাঁও গ্রামে। তার বাবার নাম রানু দাশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওকিল উদ্দিন বলেন: আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ডাক্তারি রিপোর্ট পেলে বুঝা যাবে আত্মহত্যা কিনা। তার পরিবারের সাথে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: শিক্ষার্থীর মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের কাছে ঐতিহাসিক মামলায় হারলো পাকিস্তান

পরবর্তী

বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে কি?

পরবর্তী

বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে কি?

পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০-২৫ টাকা

সর্বশেষ

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT