চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়াক্সকে চ্যাম্পিয়ন না করেই বাতিল ডাচ লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে ইউরোপের বড় লিগগুলোর মধ্যে সবার আগে বাতিল হয়ে গেল ডাচ ফুটবল লিগ এরেডেভাইস। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন আয়াক্স টেবিলের শীর্ষে থাকলেও তাদের শিরোপা দেয়া হয়নি।

তাতে লিগটির ৬৪ বছরের ইতিহাসে প্রথমবার কোনো চ্যাম্পিয়ন নির্ধারণ ছাড়াই মৌসুমের শেষ টানতে হল। ১৯৫৬ সালে শুরু লিগের। কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই কোনো চ্যাম্পিয়ন ছাড়া মৌসুমের পরিসমাপ্তি ঘটাতে হয়েছিল।

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান ক্লাবগুলোর মৌসুমের চূড়ান্ত অবস্থান হিসেবে বিবেচিত হবে। আসছে মৌসুমে কোনো দলের যেমন অবনমন হবে না, শীর্ষের দুই দল তেমনি খেলবে পরের চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর এক বিবৃতির পর লিগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। আয়াক্স, পিএসভির মতো ক্লাবগুলোর অনিচ্ছা সত্ত্বেও উয়েফার ঠিক করে দেয়া সময়সূচি মেনে ফুটবল শুরু করতে চাইছিল কর্তৃপক্ষ।

কিন্তু প্রধানমন্ত্রী মার্ক রুত্তি বিবৃতি, সেপ্টেম্বরের আগে কোনভাবেই লিগ আয়োজন করতে দেয়া হবে না। এমনকি সেটা দর্শকহীনভাবে হলেও। তার পরপরই প্রতিবেশী বেলজিয়ামের মতো লিগ বাতিলের সিদ্ধান্ত নিলো কেএনভিবি।

সিদ্ধান্তের পর উয়েফার সঙ্গে বৈঠকে লিগের বাকি করণীয় ঠিক করেছে কেএনভিবি। লিগে বাকি ছিল ৯ রাউন্ড। গোল ব্যবধানে এযে আলকামারের চেয়ে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন আয়াক্স, ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট তাদের। এ দুদল পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলবে।

অবনমনের কাছে থাকা দুই দলের অবস্থাও ছিল একই। তাতে অবনমিত করা হবে না কোনো দলকে। তেমনি দ্বিতীয় বিভাগ থেকে কোনো ক্লাব আসছে মৌসুমে উঠে আসবে না প্রথম বিভাগের লড়াইয়েও।

ট্যাগ: আয়াক্সইউরোপউয়েফাডাচ লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসেছে ধরায় ফের মহিয়ান মাস, বিতাড়িতে ধরা থেকে গোনাহের ত্রাস

পরবর্তী

বাসা ভাড়ার বাড়তি চাপ কমাতে সরকারের কাছে কিছু প্রস্তাব   

পরবর্তী

বাসা ভাড়ার বাড়তি চাপ কমাতে সরকারের কাছে কিছু প্রস্তাব   

সদস্যদের কোটি কোটি ডলার অগ্রিম দিচ্ছে ফিফা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT