চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই কিলোমিটার সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের জাতিগত নিধনের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে নদী পথে আড়াই কিলোমিটার সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে মরিয়া হয়ে উঠেছে রোহিঙ্গারা।

গত এক সপ্তাহে এ রকম প্রায় অর্ধশত মানুষকে নাফ নদীতে তেলের বোতলকে ভেলা বানিয়ে সাঁতার কেটে শাহ পরীর দ্বীপে আসতে দেখা যায়।

রোহিঙ্গা মুসলিম আব্দুল করিম(১৯) হুলুদ রঙ্গের একটি তেলের প্লাস্টিকের বোতলকে ভেলা বানিয়ে নাফ নদীতে ভাসিয়ে দেন তাদের জীবন। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে নাফ নদী পাড়ি দিয়ে গন্তব্য বাংলাদেশের শাহ পড়ীর দ্বীপ। আব্দুল করিমের মত এমন অনেকেই প্লাস্টিকের ছোট একটা পা্ত্র নিয়ে নদীতে নেমে পড়েছেন।যাদের অনেকেই এর আগে কখনোই নদী দেখেনি সাঁতার কাটেনি।মরিয়া শুধু বাংলাদেশে প্রবেশ করতে।

Banglabid

এমনি আরেকজন রোহিঙ্গা শিশু নবী হুসাইন(১৩)। সে আগে কখনো সাঁতার কাটেনি, এমনকি নদীও দেখেনি, তারপরও নদীতে তেলের হলুদ এই বোতল নিয়ে নেমে পড়েছেন নদীতে। মরিয়া হয়ে নাফ নদীতে প্রায় আড়াই কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী পাড়ি দেয়া  নবী বলেন, ‘সাঁতারে নামার সময় আমি মনে করেছিলাম আজকেই আমার জীবনের শেষ দিন হতে চলেছে।’

রোহিঙ্গা মুসলিমরা নির্যাতনের শিকার হওয়ার পর নিরাপত্তার জন্য তাদের স্বদেশভূমি মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে মরিয়া হয়ে সাঁতার কেটে আসার চেষ্টা করে যাচ্ছে।আগস্টের সহিংসতার পর থেকে জীবনের ঝুকি নিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় ৬ লাখ ছাড়িয়েছে বলে জানায় জাতিসংঘ।

সাঁতরে বাংলাদেশে আসা আরেকজন কামাল হোসেন(১৮)বলেন, আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তাই আমাদের কাছে এর চেয়ে ভালো কোন পথ ছিলো না। কথাগুলো বলার সময় নিজেকে সামলে রাখতে পারছিলেন না সে। সে জানেন না তার পরিবার এখন কোথায় আছে?

Reneta

বাংলাদেশে আসার জন্য নৌকা ভাড়া এবং দালালদের দেয়ার মত টাকা নবীর পরিাবারের কাছে না থাকার কারণে সেই এই পথ বেছে নিয়েছে। প্রতিদিন তাকে অল্প খাবার খেতে হত।এভাবে চার দিন চলার পর পরিবারকে সাতরে নদী পার হওয়ার ইচ্ছার কথা জানায়।

প্রথমে তার পরিবার আসতে দিতে চাইনি। তারা ২৩ জনের একটি দল এক সঙ্গে হলে ৩ নভেম্বর অবশেষে তারা বাংলাদেশে আসতে সাঁতার শুরু করে।

নদীর পানি লবণাক্ত হওয়া সাতারের সময় শরীরে নানা সমস্য তৈরি করলেও সে তার শরীরের দিকে নজর দেননি। অবশেষে সন্ধ্যার দিকে ক্লান্ত, ক্ষুর্ধাত অবস্থায় শাহপরীর দ্বীপে এসে পৌঁছায় তারা। নবী এখন একা বাংলাদেশে অন্যান্য ৪০ হাজার শিশুদের সঙ্গে থাকছে।তবে তার পরিবার এবং শান্তি তার শেষে চাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT