চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহতদের আনতে মিয়ানমার যাচ্ছে বিমানের বিশেষ উড়োজাহাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
বাংলাদেশ
A A
বিমান-উড়োজাহাজ-ছিটকে পড়া

মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়া উড়োজাহাজের ক্রু এবং যাত্রীদের আনতে বুধবার রাতেই ক্যাপ্টেন আনিসুর রহমানের নেতৃত্বে বিমানের একটি বিশেষ উড়োজাহাজ সেখানে যাচ্ছে।

বিমান বাংলাদেশের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কমকর্তা শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট রাত সাড়ে দশটার দিকে মিয়ানমার যাচ্ছে। আহতদের দেশে নিয়ে আসা হবে।

Banglabid

এর আগে বুধবার সন্ধ্যায় বৈরি আবহাওয়া এবং উড়োজাহাজের সামনের চাকা ভেঙে যাওয়ায় মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি ছিটকে পড়ে।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুনজুরুল করিম খান বলেন: বৃষ্টি ও উড়োজাহাজটির সামনের চাকা ভেঙে যাওয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ে। আহতদের মধ্যে ১১ জনকে এয়ারপোর্টে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মিশনের দু’জন কর্মকর্তা সবসময় হাসপাতালে আহতদের পাশে রয়েছেন।

শাকিল মেরাজ বলেন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ ফ্লাইটের ৮কিউ৪০০ নাম্বারের উড়োজাহাজটির দুর্ঘটনার পর বৃষ্টির কারণ দেখিয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইয়াংগুন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সকল ফ্লাইটকে দেশটির রাজধানীর নেপিদো এয়ারপোর্টে নেওয়া হয়েছে।

Reneta

তিনি আরও বলেন: আরোহীরা সকলে ভালো আছেন। আহত ক্রু ও যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনতে রাত ১০টায় বিমানের পক্ষ থেকে একটি উড়োজাহাজ পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত পাইলট ও কেবিন ক্রুসহ ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন শামীম নজরুল, ফার্স্ট অফিসার আনোয়ার, কেবিন ক্রু কবিরুল ও অভ্র। বিমানের বিজি ০৬০ ফ্ল্যাইটটি দুপুর ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটিতে ৩২ জন আরোহী ছিলেন।

বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানের ওই উড়োজাহাজটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজবিমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT