চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আসল লড়াই শুরু’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে গ্রুপ টেবিলে সবার শেষে থাকা আর্জেন্টিনার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ওঠার আশা ভীষণ কমে এসেছিল। সেখান থেকে কাতারকে হারিয়ে কিছুটা অপ্রত্যাশিতভাবেই গ্রুপের দুই নম্বরে উঠে এসে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে।

কিছুটা অপ্রত্যাশিত এই কারণে যে, তাদের গ্রুপে দু’নম্বরে থাকা প্যারাগুয়ে একই দিন যদি কলম্বিয়ার কাছে ০-১ না হারত, তাহলে জিতেও মেসিদের গ্রুপের তিন নম্বরে শেষ করতে হত। তখন কোয়ার্টারে উঠতে তাকিয়ে থাকতে হত, অন্যগ্রুপের খেলার ফলের দিকে। শুক্রবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা।

সোমবার মেসির জন্মদিন ছিল। রোববার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেই আর্জেন্টিনা শিবিরে মেসির জন্মদিন পালন করা হয়। ৩১ লেখা মোমবাতি নিভিয়ে কেক কাটেন বার্সেলোনার মহাতারকা। মেসি ৩২ বছরে পা রাখলেন।

কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে তার মন্তব্য, ‘আমাদের কাছে কোপার লড়াই এবার শুরু হল।’

এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ম্যাচ জেতাটা মেসিদের কাছে বেশ চ্যালেঞ্জের ছিল। সেটা নিয়ে বলতে গিয়ে মেসি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য এই ম্যাচটা জেতা খুব জরুরি ছিল। আমরা খুব ভালো খেলেই ম্যাচটা জিতেছি। কোপা জেতার জন্য সামনের ম্যাচগুলোতেও আমাদের এমনই ভালো খেলতে হবে।’

সঙ্গে এলএম টেনের সংযোজন, ‘কোয়ার্টার ফাইনালে ওঠাটা আমাদের কাছে প্রেরণা। এবার আমাদের কাছে এক অন্য কোপা শুরু হল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT