চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘তেরে নাম’ এর সিক্যুয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

সালমান খানের ‘তেরে নাম’ ছবির কথা মনে আছে? রাধে নামের এক পাগল প্রেমিকের গল্প নিয়ে তৈরি ‘তেরে নাম’ ছবিটি জয় করে নিয়েছিল দর্শকের মন। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই ছবির সিক্যুয়াল তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সতিশ কৌশিক।

বলিউডে কোনো সিনেমা ব্যবসা সফল হলেই এখন সেটার সিক্যুয়েল তৈরি হয়। কিন্তু ২০০৩ সালে সালমান ও ভূমিকা চাওলার ‘তেরে নাম’ যখন মুক্তি পেয়েছিল, তখন এই ট্রেন্ড ছিল না বললেই চলে। তখন তাই সিক্যুয়েল তৈরির কথা ভাবেননি পরিচালক। তবে ১৬ বছর পরে সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

সতিশ বলেন, ‘তেরে নাম’ এর সিক্যুয়েল তৈরি হচ্ছে এটা সত্যি। প্রেমের গল্প। তবে এর বেশি কিছু জানাও সম্ভব না এখন।’

সতিশ জানান, তিনি ছবির স্ক্রিপ্ট লিখে ফেলেছেন। তবে পরিচালক জানাননি, এই ছবিতেও সালমান থাকছেন কিনা সেই বিষয়ে। তবে একটি সূত্রে জানা গিয়েছে, ‘তেরে নাম টু’তেও থাকছেন সালমান। তবে নায়িকা হিসেবে কাকে নেয়া হবে তা জানা যায়নি।

সালমান এখন ব্যস্ত সময় পার করছেন ‘ভারত’ ছবির প্রচারণা নিয়ে। ছবিতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও আছেন জ্যাকি শ্রফ, দিশা পাতানি, সুনীল গ্রোভার এবং টাবু। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি মুক্তি পাবে ঈদ উপলক্ষে ৫ জুন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যাকি শ্রফতেরে নামদিশা পাতানিভূমিভূমিকা চাওলাসালমান খানসুনীল গ্রোভার
শেয়ারTweetPin

সর্বশেষ

সাগরিকার দৃষ্টিনন্দন গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT