চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোর পথযাত্রী হওয়ার আহ্বান

রাজীব দাস রাজীব দাস
১১:২৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

রমনা বটমূলে বর্ষবরণের প্রধান অনুষ্ঠানে মানুষকে আলোর পথযাত্রী হওয়ার আহ্বান জানিয়েছেন ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রকৃত মানুষ হতে সাধনার জন্য শপথের দিন আজ।

বটমূলের সোয়া দুই ঘণ্টার অনুষ্ঠানের পুরোটা সময়ই সনজীদা খাতুন মঞ্চে ছিলেন। অনুষ্ঠানের শেষদিকে কথা বলেন তিনি। এবার তার বক্তব্য গতবারের তুলনায় অনেকটা সংক্ষিপ্ত ছিলো।

সনজীদা খাতুন বলেন, ধর্ম আমাদের ধারণ করে রাখে। এ কথা আপনার আমার সবারই জানা আছে। ধর্ম আবার মানুষের স্বভাবও বটে। এই স্বভাব ধর্মের নীতিবোধ আমাদের শান্তির পথে আহ্বান করে। নীতিবিহীন আচরণ ভাই-বোন-বন্ধু-সমাজ-দেশ আর বিশ্বের শান্তির প্রতিবন্ধক।

Banglabid

তিনি বলেন, আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই। সুখে শান্তিতে বাঁচবার মানবিক অধিকার চাই। চাই মানুষ হিসেবে আমাদের সকল অধিকারের সুরক্ষা। মানুষের শান্তিপূর্ণ জীবনযাত্রা বিরুদ্ধ যা কিছু তা বস্তুত আবর্জনা।

এরপর তিনি ‘এসো, এসো হে বৈশাখ’ বলার শিল্পীরা প্রিয় গানটি পরিবেশন করেন। এর মধ্য দিয়ে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে ১৪ বছর পর ‘এসো হে বৈশাখ’ গানটি গাওয়া হয়। ছায়ানটের অনুষ্ঠানে সর্বশেষ গানটি গাওয়া হয়েছিলো ২০০০ সালে।

পরে আবার কথা বলেন সনজীদা খাতুন।

Reneta

তিনি বলেন, আমরা চাই নববর্ষের প্রভাতে সকল আবর্জনা দূর হয়ে যাক। সামনের দিনগুলো স্বাধিকার সমৃদ্ধ প্রশান্ত জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসুক। মনে রাখতে হবে সেই পরিবেশ সৃষ্টির দায়ও আমাদের সকলের। পরবর্তী প্রজন্মকে নতুন উদ্যমে জাগিয়ে তোলার দায়িত্ব আপনাদের-আমাদের। পরবর্তী যারা তারা যেন আলোর পথযাত্রী হয়ে উঠতে পারে।

সনজীদা খাতুন বলেন, উপযোগী মানবিক সমাজ গড়তে হবে আমাদের। মানবজাতিকে সত্য ন্যায় কল্যাণের পথে চলে প্রকৃত মানুষ হয়ে ওঠার সাধনা করতে হবে। সেই অভিযাত্রার শপথ নেবার দিন আজ। আসুন, আমরা সেই আলোর পথে চলবার শপথ নেই। শুভ নববর্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়ানটবর্ষবরণসনজীদা খাতুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরাকি হত্যার দায়ে এক মার্কিন সেনার যাবজ্জীবন

পরবর্তী

এবার বৈশাখী রঙে সাজলো গুগল ডুডল

পরবর্তী

এবার বৈশাখী রঙে সাজলো গুগল ডুডল

এবার বৈশাখী রঙে সাজলো গুগল ডুডল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT