চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিফিন শুভর ষোলকলা পূর্ণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ২১, মে ২০২২
বিনোদন
A A
আরিফিন শুভ গৌরবময় পোশাকে সেলিব্রিটি ইভেন্টে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর একটি বসে ফ্রান্সের কান শহরে। ১৭ মে থেকে শুরু হওয়া এই উৎসবের ৭৫তম আসরে ‘মুজিব’ চলচ্চিত্র নিয়ে উপস্থিত হয়েছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরফিন শুভ। হেঁটেছেন কানের আরাধ্য লাল গালিচায়!

উৎসবের চতুর্থ দিন (২০ মে) ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদা-কালোর সমন্বয়ে ড্যাপার বিস্পোকের পোশাক গায়ে লাল গালিচায় পা রাখেন শুভ। আর সেখানে হেঁটে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ‘মুসাফির’ খ্যাত এই চিত্রতারকা।

নিজের প্রথম কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত শুভ এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো ঘটনা, একেবারে স্বপ্নের বাইরের কোনও কিছুকে ছোঁয়ার মতো।’

তিনি বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার পরিচালক-প্রযোজকদের কাছে। আমার অসংখ্য ভক্ত-ফ্যান যারা আছেন, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব তাদের যে আস্থা-বিশ্বাস আমার প্রতি আছে, সেটা রক্ষা করতে।’

উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়। যে সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় কিংবদন্তী নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি আগামি সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে।

সিনেমায় আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, তৌকীর আহমেদ, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ সহ বাংলাদেশ ও ভারতের শতাধিক অভিনেতা।

বিগ বাজেটের ‘মুজিব’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

ট্যাগ: আরিফিন শুভকানট্রেলারতারকাতৌকীর আহমেদনুসরাত ফারিয়াফজলুর রহমান বাবুমুজিবমুসাফিররাইসুল ইসলাম আসাদরিয়াজ আহমেদলাল গালিচালিড বিনোদনশুভশ্যাম বেনেগালসরাত ইমরোজ তিশাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়: কাদের

পরবর্তী

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি চায় না এফবিসিসিআই

পরবর্তী
প্রেস কনফারেন্সে একজন পুরুষ বক্তা, মিডিয়া ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি চায় না এফবিসিসিআই

নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের ভিড়, সবজি বিক্রেতা বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের বাজার লাগামহীন

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT