চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরআরআর’-এর সাকসেস পার্টিতে যাননি আলিয়া-অজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
বিনোদন
A A
অজয় দেবগন, আলিয়া ভাট ও অন্যান্য অতিথির সঙ্গে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাহুবলী’র মতোই সফল পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’। ১০০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়। ছবির এই বিশাল সাফল্যে ধুমধাম করে বুধবার মুম্বাইতে আয়োজন করা হয়েছে গ্র্যান্ড সাকসেস পার্টির।

সেখানে টলিউড এবং বলিউডের অনেক বড় চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং প্রযোজকরা গেলেও যাননি আলিয়া ভাট ও অজয় দেবগণ।

পার্টিতে উপস্থিত ছিলেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। খালি পায়ে পার্টিতে ঢুকেছেন রাম চরণ। বিষয়টি সবার নজর কেড়েছে।

এই পার্টিতে আরও উপস্থিত ছিলেন করণ জোহর, আমির খান, জনি লিভার, রাখি সাওয়ান্ত, জয়ন্তিলাল গাদা, সতীশ কৌশিক এবং জাভেদ আখতার। ‘আরআরআর’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও সাকসেস পার্টিতে যাননি আলিয়া ভাট ও অজয় দেবগণ। ফলে রাজামৌলির সঙ্গে আলিয়ার মনোমালিন্যের গুঞ্জনটি আরও জোরদার হয়েছে।

এর আগে শোনা গিয়েছিল, ছবিতে অত্যন্ত ছোট চরিত্র দেওয়াতেই পরিচালকের উপরে চটে রয়েছেন আলিয়া। ছবি মুক্তির পরে এত কম স্ক্রিন টাইম দেখে নাকি ক্ষেপে গিয়েছেন আলিয়া। সোশ্যাল মিডিয়াতেও আনফলো করে দিয়েছেন পরিচালক রাজামৌলিকে। মুছে দিয়েছেন প্রচারণার সব ছবি। একই কারণে রাজামৌলির উপরে অসন্তুষ্ট অজয়ও। যদিও আলিয়া এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

আপাতত বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আলিয়া। সেজন্যই হয়তো যেতে পারেননি পার্টিতে। কিন্তু অজয় যাননি কেন? সেই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।

ট্যাগ: অজয় দেবগণআমির খানআরআরআরআলিয়া ভাটকরণ জোহরজনি লিভারজাভেদ আখতারজুনিয়র এনটিআররাখি সাওয়ান্তরাজামৌলিরাম চরণসতীশ কৌশিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ আটেই বাদ পড়তে পারে চেলসি: টুখেল

পরবর্তী

১ কোটি পরিবারের মাঝে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু

পরবর্তী
জনগণের ভিড়, পণ্য বিক্রির জন্য লাইন, বাংলাদেশে ভর্তুকি দামে পণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১ কোটি পরিবারের মাঝে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু

গাছের শাখায় সুন্দর গোলাপি হিবিস্কাস ফুল ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ধর্মেই প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্ব পেয়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT