চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি ব্যক্তিগতভাবে সুবর্ণা মুস্তাফার অন্ধ ভক্ত’

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৩:৫৯ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

ছোট পর্দার পরিচিত মুখ রুনা খান। টেলিভিশন ছাড়াও এরইমধ্যে বড় পর্দায়ও কাজ শুরু করেছেন তিনি। এবছরই মুক্তির অপেক্ষায় আছে তার তিনটি ছবি। একটি ইমপ্রেস টেলিফিল্মের ‘ছিটকিনি’। ২৪ নভেম্বর ছবিটি মুক্তির কথা থাকলেও, ছবিটির মুক্তির তারিখ সম্প্রতি পেছানো হয়েছে। অন্যদিকে তৌকির আহমেদের পরিচালনায় ‘হালদা’ মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। সর্বশেষ আগামী ২৯ শে ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বদরুল আলম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’ ছবিটি। তিনটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। ‘গহীন বালুচর’ ছবির শামীমা চরিত্রসহ আরও নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে-

সামনে তিনটি ছবি মুক্তির প্রতীক্ষায়, এরমধ্যে গহীন বালুচরে কাজ করে কেমন লেগেছে?
দারুণ। পুরো টিমটা অনেক সুন্দর। সবাই অনেক সহযোগিতা করেছেন। ছবিতে নতুন তিনজন ছেলেমেয়ে অভিনয় করেছে। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে তারা। কাজও করেছে বেশ সুন্দর। বাকিটা দর্শক বিবেচনা করবেন।

ছবিতে আপনার চরিত্রটি কী ছিল?
ছবিতে আমি ‘শামীমা’ চরিত্রে অভিনয় করেছি। এখানে আমি জিতু আহসানের বউ থাকি। ছবিটি আসলে শামীমার গল্প নয়। কিন্তু শামীমাকে ছাড়া ছবির গল্পটি অসম্পূর্ণ।

গহীন বালুচরে রুনা খান (পেছনে)
গহীন বালুচর ছবির একটি দৃশ্য

ছবির গল্পটা কেমন ছিল?
এটা আসলে দুটো চরের গল্প। আর সেই গল্পের সাথে জড়িয়ে আছে দুটো গ্রাম, দুটো পরিবারের গল্প এবং তাদের ভালোবাসার গল্প।

‘সুবর্ণা মুস্তাফা’র সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
আমি ব্যক্তিগতভাবে সুবর্ণা মুস্তাফার অন্ধ ভক্ত। তার সঙ্গে আমি পর্দায় নিজেকে শেয়ার করতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এছাড়া উনার সঙ্গে কাজ করা যেমন নিঃসন্দেহে আনন্দের , তেমনি সম্মানেরও বটে।

বড় পর্দায় তো বেশ কয়েকটি কাজ করলেন, এবার বদরুল আলম সৌদের নির্দেশনায় কাজ করতে কেমন লাগলো?
বদরুল আলম সৌদতো নির্দেশক হিসেবে বরাবরই ভালো। ছোটপর্দায় যেমন দক্ষতার সাথে নির্দেশনা দিয়ে যাচ্ছেন, তেমনি বড় পর্দাতেও তার কোনো ঘাটতি ছিল না। বেশ ধরে ধরে কাজ করেন তিনি। যথেষ্ঠ স্বাচ্ছন্দ্য বোধ করেছি তার নির্দেশনায় কাজ করতে।

গহীন বালুচর ছবির পোস্টার
গহীন বালুচর ছবির পোস্টার

ছবির ট্রেলারে দেখা যাচ্ছিল দুটো চর, শুটিং কোথায় করেছেন?
শুটিং করেছি বরিশালে। শুধু চরের দৃশ্য নয়, পুরো অংশের শুটিং হয়েছে বরিশালে।

ছবিতে সহশিল্পী কে কে আছেন?
ছবিতে কাজ করেছি সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু,  নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, জিতু আহসান, শাহাদাৎ হোসেন সহ আরও অনেকে।

ছবিটি নিয়ে কেমন আশাবাদী?
আশা করছি ছবিটি দর্শকমনে সাড়া ফেলবে। ছবির ট্রেলার আসার পর থেকেই তা নিয়ে যথেষ্ঠ আগ্রহ দেখেছি দর্শকদের মাঝে। তাই ছবিটি সাড়া ফেলবে বলেও মনে করছি।

অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য
আপনাকেও ধন্যবাদ

গহীন বালুচর ছবির শুটিংস্পটে...
গহীন বালুচর ছবির শুটিংস্পটে…
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেক্স জীবনেরই অংশ: এমিলিয়া ক্লার্ক

পরবর্তী

মেসিদের সাবেক কোচ আরেকবার বরখাস্ত

পরবর্তী
মেসিদের সাবেক কোচের ছবি, ফুটবল মাঠে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিদের সাবেক কোচ আরেকবার বরখাস্ত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সু চিকে ক্ষমতায় আনতেও রক্ত দিয়েছিল রোহিঙ্গারা

সর্বশেষ

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT