চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বিনিয়োগে আমিরাতের ব্যবসায়ীদেরকে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘সরকার দেশের বিভিন্ন স্থানে একশ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত জায়গা ও শিল্প গড়ে তোলার অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। আরব আমিরাতের ব্যাবসায়ীরা এখানে যে কোন ধরনের শিল্প স্থাপনের সুযোগ গ্রহণ করতে পারেন।’

রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

Banglabid

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ও বিদায়ী রাষ্ট্রদূত দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

বিদায়ী রাষ্ট্রদূত জানান, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে বিমান যোগাযোগ সেবা, নিরাপত্তা সহযোগিতা ও সাজাপ্রাপ্ত বন্দী বিনিময় চুক্তি। এছাড়া বিদ্যুৎ বিভাগের সঙ্গে দু’টি সমঝোতা স্মারকও সই হয়েছে এই সময়ের মাঝে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য ২০২১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করে দেশের প্রত্যেক ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া। তিনি দু’দেশের মধ্যে ‘গভমেন্ট টু গভমেন্ট’ সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টের ক্ষেত্রে আরব আমিরাতে ভিসামুক্ত চলাচলের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

Reneta

এর জবাবে রাষ্ট্রদূত বলেন, আগামী ফেব্রুয়ারিতে দু’দেশের মধ্যে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনা করা হবে। এ সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে বিশেষায়িত হাসপাতাল করার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের যে প্রস্তাব ছিল তা পুনরুজ্জীবিত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাঈদ বিন হাজার আল সেহি’র দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যও প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এল ক্লাসিকোতেই ফিরছেন ডেম্বেলে?

পরবর্তী

তহুরার হ্যাটট্রিক, মগিনির জোড়া গোলে উড়ে গেল নেপাল

পরবর্তী
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা নেপালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তহুরার হ্যাটট্রিক, মগিনির জোড়া গোলে উড়ে গেল নেপাল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রীর বাড়ি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT