চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না: জামায়াত আমীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
জামায়াত নেতাদের সমাবেশে বক্তা ও উপস্থিত নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ময়লা-আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এ অবস্থায় একটা নির্বাচন হয়; তা হবে নির্বাচন ব্যবস্থাকে গণহত্যার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না এবং কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না।

শনিবার (৫ জুলাই) বিকেলে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

জামায়াতে আমীর বলেন, আমরা চাচ্ছি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক। একটা মানবিক বাংলাদেশ, একটা ইনসাফভিত্তিক বাংলাদেশ। এই অভিযাত্রায় আমরা প্রিয় সুধীবৃন্দকে আমাদের পাশে চাই, সাথে চাই এবং আপনাদের বুকের ভিতরে ভালোবাসার একটু জায়গা চাই। আগামী নির্বাচনে প্রশাসনের ক্যু শব্দের ক্যুটা শুনতে চাই না। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের চিহ্ন পর্যন্ত বাংলাদেশ থেকে মুছে না যাবে তত দিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আমরা ক্ষমতার মসনদে বসতে চাই না। আমরা চাই, বাংলাদেশ একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে উঠুক। যে সমাজে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ হবে নিরাপদ। এই সমাজ একমাত্র কোরআনের শাসনের ভিত্তিতে সম্ভব।

আওয়ামী লীগ জনগণের ওপর তাণ্ডব চালিয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তারা প্রমাণ করে দিয়েছে, তারা গণতন্ত্র চায় না। তাদের সময় একটা বালিশের দাম ছিল ৭২ হাজার টাকা, পর্দার দাম সাড়ে ৪ লাখ টাকা। এই হলো তাদের উন্নয়ন। তাদের দুঃশাসনে অনেক মায়ের বুক খালি হয়েছে। আওয়ামী কালো অধ্যায় দূর হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে।

জামায়াতের ওপর আওয়ামী লীগের নিপীড়নের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, কী করে নাই জামায়াতের বিরুদ্ধে। বলেছিলাম আমরা ধৈর্য ধরবো।

অন্তর্বর্তী সরকারের আমলে জামায়াতের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা পাহারা বসিয়ে দিলাম। জনগণের সরকার, সংস্কারে বাধা দেওয়া উচিত হবে না। জাতির মৌলিক স্বার্থে এক হতে হবে। আমরা ছাত্র-জনতার রক্তের শোধ দিতে প্রস্তুত। ফ্যাসিস্ট আমলের মতো কোনো নির্বাচন আমরা হতে দেব না। সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ যার অন্তরে থাকবে, তার মাধ্যমে মানুষের অধিকার হরণ হবে না।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশ পরিবর্তনের যুগ সন্ধিক্ষণে পরিবর্তনের জন্য আমরা প্রস্তুত। আগামী নির্বাচন আমাদের জীবন-মরণ চ্যালেঞ্জের নির্বাচন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ। মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। নীতিগত জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে।

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, মোহাম্মদ শাহজাহান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত মনোনীত ফেনী-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, ফেনী-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অ্যাড. এস এম কামাল উদ্দিন ও ফেনী-৩ আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।

ট্যাগ: আগামী জাতীয় নির্বাচনজামায়াতে আমীর ডাক্তার শফিকুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে গিলের রেকর্ড বন্যা

পরবর্তী

মুন্সিগঞ্জে দলিল লেখক অফিসে ভয়বাহ আগুন

পরবর্তী
মুন্সিগঞ্জে দলিল লেখক অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে দলিল লেখক অফিসে ভয়বাহ আগুন

নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে পানি বৃদ্ধি ও নদী ভাঙ্গনের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ বালু ও মাটি উত্তোলন: নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-স্থাপনা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT