চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা সেমিফাইনালে চোখ রাখছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রশিদ খান ও মুজিব-উর রহমানের মতো তরুণদের উত্থান বিশ্বকাপে আফগানিস্তানের প্রত্যাশা বাড়াচ্ছে। বিশ্বকাপে কতদূর যাওয়ার প্রত্যাশা দলটির? আফগান প্রধান নির্বাচক দৌলত খান আহমদজাই বলেছেন, সেমিফাইনালকে টার্গেট করেছেন তারা।

দুই তরুণের ওপর অনেক নির্ভরতা থাকলেও আফগানিস্তান দলে কিন্তু অভিজ্ঞতারও কমতি নেই। তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা বোলিং। সেখানে বাড়তি শক্তি হিসেবে যুক্ত হয়েছেন পেসার হামিদ হাসান। ৩১ বছরের এ পেসার যদিও শেষ ওয়ানডে খেলেছেন ২০১৬তে। ইনজুরি কাটিয়ে দলে সুযোগ করে নিতে পারায় আত্মবিশ্বাসী তিনি।

বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সবার নিচে আছে আফগানিস্তান। তবে র‌্যাঙ্কিং যাই হোক, বড় দলগুলোকে আপসেট করার অভ্যাস তাদের আছে।

ওয়েস্ট ইন্ডিজের মতো একসময়ের পরাশক্তি সঙ্গে খেলেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারানোর পর ভারত-পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে তারা।

এই বিষয়গুলোকেই বড় করে দেখছেন আহমদজাই। আফগান প্রধান নির্বাচকের ভাষায়, ‘২০১৫তে রশিদ বা মুজিব-উর ছিল না। তারা থাকায় এবার আমরা সেমিফাইনালকে লক্ষ্য করছি। আমাদের দলে যে সমন্বয় আছে, তাতে কয়েকটি দলকে তো আমার বিস্মিত করতেই পারি।’

দলের বোলিং শক্তি নিয়ে বলতে গিয়ে আহমদজাই’র মন্তব্য ‘হামিদ হাসান ফিরে আসায় বোলিং আক্রমণে শক্তি বাড়বে। তিনি আফগানিস্তানের একজন বড় মাপের ফাস্ট বোলার, দৌলত জাদরানের সঙ্গে বোলিং আক্রমণে ভালো নেতৃত্বই দেবেন।’

বিশ্বকাপ দল ঘোষণা আগে বিস্ময়কর এক সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড-এসিসি। যার নেতৃত্বে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচ জেতে, সেই আসগর আফগানকে পদ থেকে সরিয়ে দেয়া হয়। তার জায়গায় বিশ্বকাপ নেতৃত্বের ভার দেয়া হয় গুলবাদিন নায়েবকে।

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্টটি প্রকাশ করেছেন আহমদজাই। বিশ্বকাপ শুরুর আগে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান। তারপর ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন।

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলন্ত বাসে নার্সকে গণধর্ষণের আলমত মিলেছে

পরবর্তী

চিনি শুধু ক্যানসার বাড়ায় না, ক্যানসারও তৈরি করে

পরবর্তী
ক্যানসার-চিনি

চিনি শুধু ক্যানসার বাড়ায় না, ক্যানসারও তৈরি করে

জুলিয়ান অ্যাসাঞ্জকে ভালোবাসি: পামেলা এন্ডারসন

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT