চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

কোচিং ডিরেক্টর বলা হলেও ত্রিদেশীয় সিরিজে আদতে হেড কোচের ভূমিকাতেই থাকছেন খালেদ মাহমুদ সুজন। দেশি কোচ হিসেবে নিজেকে প্রমাণের মঞ্চও। যে মঞ্চে নিজেদের চ্যাম্পিয়ন দেখতে চান টাইগারদের সাবেক অধিনায়ক।

সোমবার মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ম্যাচের আগেরদিন দুপুরে সংবাদ সম্মেলনে এসে খালেদ মাহমুদ বললেন, ‘নতুন একটা বছর, নতুন একটা সিরিজ আমাদের জন্য। আমরা ভাল করার জন্যই কদিন অনুশীলন করলাম। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত। এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে ২৭ ডিসেম্বর সুজনের অধীনে শুরু হয় মাশরাফী-সাকিবদের অনুশীলন ক্যাম্প। প্রথম কয়েকদিন পেসারদের নিয়ে নিবিড়ভাবে কাজ করেন তিনি। পরে যোগ হন পেসবোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

Banglabid

সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে সুজন বললেন, ‘আমরা বিশেষ কিছু কাজের প্রতি নজর দিয়েছিলাম। বেশ ভালভাবেই প্রস্তুতি নিয়েছি। যে সব বিষয় নিয়ে চিন্তা ছিল, সেগুলো নিয়ে কাজ করতে পেরেছি। ছেলেরাও সবকিছুতে সমর্থন করেছে, সবাই একাগ্র। আমরা যা করতে চেয়েছি, সেটা পেরেছি। যদিও প্রথম সপ্তাহটা স্ট্রেন্থ ও কন্ডিশনের উপরে ছিল। ওই সময়ে পেস বোলার নিয়েও কাজ করেছি। নতুন বলের বোলিংটা ভাবনা ছিল। যেকোনো ফরম্যাটে শুরুতে উইকেট নেয়া খুব গুরুত্বপূর্ণ। বোলারদের সঙ্গে কাজ করে চেষ্টা করেছি লাইন এন্ড লেন্থ যতটা নিয়ন্ত্রণ রাখা যায়।’

ঘরের মাঠে সিরিজ হলেই স্পিনারদের উপর ফোকাস চলে যায়। এবার কি তবে পেসারদের কাছ থেকে বাড়তি প্রত্যাশা থাকবে? সুজন জানালেন, ‘স্পিন আমাদের শক্তির জায়গা। সেইসাথে পেস বোলাররা আমাদের জন্য চালিকাশক্তি। পাঁচজন স্পিনার নিয়ে খেলতে পারব না নিশ্চয়ই। তাতে পেস বোলিংটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের পেস বোলিংয়ে বৈচিত্র্য আছে। অভিজ্ঞ মাশরাফী লিড দেবে। অন্য যারা আছে সবাই ভিন্নরকমের বোলার। আমরা হয়তবা ছোট ছোট জায়গায় ভাল করেছি। কিন্তু ধারাবাহিকতার জায়গায় যদি বলেন, ফাস্ট বোলাররা ভাল করেনি। পেস বোলারদের থেকে আমাদের তাই চাওয়ার আছে।’

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT