চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর ১০ ক্রিকেটার জাতীয় দলে, একাদশ গড়ায় বিপত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীর ১০ ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন। চট্টগ্রামে জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় ঢাকা প্রিমিয়ার লিগে খেলোয়াড় সংকটে পড়েছে শিরোপার খুব কাছে থাকা ঐতিহ্যবাহী ক্লাবটি। ১০ ক্রিকেটারের বাইরে মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ চোটে পড়ায় বিপত্তি আরও বেড়েছে। স্কোয়াডে রয়েছে মোটে ৬ ক্রিকেটার। আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন রাজশাহীর একাডেমি থেকে তিনজনকে ঢাকায় এনেছেন খেলানোর জন্য।

বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচে একাদশ গড়তেই হিমশিম খাচ্ছেন খালেদ মাহমুদ। শেষ তিন ম্যাচের একটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আসরে এখন পর্যন্ত অপরাজিত তারা। কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও সেটি বেশ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কেননা শেখ জামাল শক্ত প্রতিপক্ষ।

আবাহনীর একঝাঁক ক্রিকেটারের ঠিকানা হয়েছে বাংলাদেশ দল। তারা হলেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

Banglabid

আবাহনী কোচ খালেদ মাহমুদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটি লুকাননি ঢাকা লিগের অন্যতম সফল কোচ।

‘কালকের ম্যাচে যদি ফুল টিম পেতাম, তাহলে পরের দুই ম্যাচ নিয়ে চিন্তা করতাম না। জাতীয় দলে কল এসেছে, সেখানে খেলতে যাবে এটাই খুব স্বাভাবিক। বিভিন্ন কারণে লিগ ছোট ছোট দেরি হওয়াতে পেছাতে পেছাতে এমন পরিস্থিতি এসেছে। আশা করেছিলাম তিনটা ম্যাচ খেলতে পারবে। সবাই খুব ভালো ফর্মে ছিল। জাতীয় দল যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। দেখা যাক কী হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ ক্রিকেটারআবাহনীজিম্বাবুয়ে সিরিজডিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যে জেলায়

পরবর্তী

তীব্র গরমে কুমিল্লায় একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ

পরবর্তী
স্কুলের ছাত্রীরা বই হাতে হাসিমুখে স্কুলে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র গরমে কুমিল্লায় একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ

ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি’র ফল প্রকাশ ৯-১১মে

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT