চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার সংবাদ পাঠিকা পেলাম, ধন্যবাদ বুবলী: শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘বুবলীর মতো শিক্ষিতা মেয়েকে দেখে অনেকেই চলচ্চিত্রে কাজ করতে আসছে। আমার নতুন ছবি ‘শাহেনশাহ’-তে নতুন নায়িকা রোদেলা জান্নাত যে সংবাদ পাঠিকা এটা সত্যি আমি জানতাম না। নায়িকা হিসেবে আবার সংবাদ পাঠিকা পেলাম। এজন্য বুবলীকে ধন্যবাদ।’

কথাগুলো বলছিলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। বুধবার সন্ধ্যার পর রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই এ কথা বলেন শাকিব খান৷

এর আগে ২০১৬ সালে শাকিবের হাত ধরেই নায়িকা হিসেবে চলচ্চিত্রে পা রাখেন বুবলী। এরপর শাকিব-বুবলী জুটি উপহার দিয়েছে বসগিরি, রংবাজ, অহংকার, সুপারহিরো, ক্যাপ্টেন খান-এর মতো জনপ্রিয় ছবিগুলো।

এবার শাকিবের হাত ধরে ঢালিউডে এন্ট্রি নিচ্ছেন নবাগত রোদেলা জান্নাত। জানা যায়, রোদেলা ঢাকার মেয়ে। তিনি একটি বেসরকারি চ্যানেলে কিছুদিন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন।

মহরতে শাকিব খান তার বক্তব্যে বলেন, আরো তিন-চারজন নিউজ প্রেজেন্টার আছেন, যারা কাজ করতে চেয়েছেন। এটা খুব ভালো দিক। নতুন নায়িকার প্রসঙ্গে শাকিব বলেন, রোদেলা চমৎকার মেয়ে। তার জন্য শুভকামনা থাকলো।

‘শাহেনশাহ’ ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। ছবিতে রোদেলা ছাড়াও আরেকজন নায়িকা হলেন নুসরাত ফারিয়া। শাকিব খান মহরতে ছবিটি নিয়ে বলেন, আমার ফ্যান ও নুসরাত ফারিয়ার ফ্যানরা নতুন কিছু পেতে যাচ্ছে। তিনি বলেন, ঈদে মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন খান’ ছবির চেয়েও কয়েকগুণ ভালো ছবি হবে ‘শাহেনশাহ’।

‘শাহেনশাহ’ ছবির মহরতে শাকিব খান ছাড়াও ছিলেন নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত, তারিক আনাম খান, উজ্জ্বল প্রমুখ। আগামী ১১ সেপ্টেম্বর থেকে কক্সবাজার এই ছবির শুটিং শুরু হবে।

ট্যাগ: রোদেলা জান্নাতলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেভারিটের মতো শুরু ভারতের সাফ মিশন

পরবর্তী

একটানা ১৮৫ কিলোমিটার সাঁতরে বিশ্বরেকর্ড যাত্রায় মুক্তিযোদ্ধা ক্ষিতিন্দ্র

পরবর্তী

একটানা ১৮৫ কিলোমিটার সাঁতরে বিশ্বরেকর্ড যাত্রায় মুক্তিযোদ্ধা ক্ষিতিন্দ্র

ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতার ‘অনুভবে তুমি’

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT