চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার ইবরার টিপুর গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বিনোদন
A A
ইবরার টিপু

ইবরার টিপু

‘ও পৃথিবী আবার এসে’—২০১১ সালে ১৭ জানুয়ারি ঢাকার মাঠে ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেট’ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছিলেন ইবরার টিপু। সেটি ছিল ওই আসরের ‘অফিসিয়াল অ্যানথম সং’। এবার স্বাধীনতা দিবসের জন্য ইবরার টিপু আরেকটি গান করেছেন। গানটির স্থায়ী অংশটুকু হলো— ‘আমি সেই দিন ফিরে আসব দেশের বুকে/ যে দিন শহীদ স্মরণে প্রিয়তম স্বাধীনতাকে/ আপন করে হৃদয়ে গেঁথে নেবে’। লিখেছেন সহিদ রাহমান, সুর ও সংগীতায়োজনে কাজ করেছেন ইবরার টিপু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, পারভেজ সাজ্জাদ, পুতুল, পুলক, সাব্বির, রন্টি দাস, ঝিলিক ও বিন্দুকনা।

আজ শনিবার ইবরার টিপু জানান, তার স্টুডিওতে গানটির কণ্ঠধারণের কাজ শেষ হয়েছে। মিক্সিং বাকি আছে। এরপর ২০ মার্চ হবে মিউজিক ভিডিওর শুটিং।

তিনি বললেন, ‘গানটিতে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের শহীদদের অবদানের কথা রয়েছে। আরও আছে শহীদ জননী জাহানারা ইমার ও নারী মুক্তিযোদ্ধাদের কথা। সবাই খুব ভালো গেয়েছেন। আশা করছি, গানটি তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করবে।’

স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভির উদ্যোগে তৈরি হচ্ছে দেশের গানের এই মিউজিক ভিডিওটি।

গান রেকর্ডিংয়ের ফাঁকে রন্টি দাস, পুতুল, ঝিলিক আর বিন্দুকনার সঙ্গে ইবরার টিপু

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবরার টিপু
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT