চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফসোস মেটানোর সুযোগে ভয় কমলা ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দু’বছর আগে পর্তুগাল যখন ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন পুরো ম্যাচে খেলতে পারেননি তিনি। চোট পেয়ে ম্যাচ জেতার আগেই মাঠ ছাড়তে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে।

তিনি যে ফর্মের তুঙ্গে আছেন তা দু’দিন আগে সেমিফাইনালেই বুঝিয়ে দিয়েছেন। সুইজারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে। রোববার রাতে পোর্তোর এস্তাদিও দে ড্রাগাওয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইউরোপীয় নেশন্স লিগ ফাইনালে জিতেই মাঠ ছাড়তে চান পর্তুগালের মহাতারকা।

তবে সেমিফাইনালের মতো ফাইনাল যে সহজ হবে না, তা বুঝে গেছেন জুভেন্টাস তারকা। কারণ নেদারল্যান্ডেসর ডিফেন্সে রয়েছেন ফন জিক। যাকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্টপার হিসেবে ধরা হচ্ছে। লড়াইটা তাই রোনালদো বনাম লিভারপুলের জিকেরও।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা নেদারল্যান্ডসের কাছেও এই ফাইনাল ৩১ বছর আগের ঐতিহ্য ফেরানোর। ১৯৮৮ সালে ইউরো কাপ জেতার পর ডাচদের ঘরে আর কোনো বড় ট্রফি নেই। সেই কাপ জয়ের অন্যতম নায়ক রোনাল্ড কোম্যান আবার জিকদের এই দলের কোচ।

সেই কোম্যানের মন্তব্য, ‘ম্যাচটাকে রোনালদো বনাম জিক আখ্যা দেয়ার কোনো মানে নেই। লড়াইটা নেদারল্যান্ডস বনাম পর্তুগালের। যাতে আমরা জিততে মরিয়া।’

এই ম্যাচে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস একটু চাপে। কারণ তার সেরা ডিফেন্ডার পেপে নেই। সুইজারল্যান্ড ম্যাচে কাঁধে আঘাত পেয়েছেন। ডাচদের আক্রমণভাগ আবার খুব জোরালো। তারা তিন ফরোয়ার্ডে খেলে। মেম্ফিস ডিপে, রায়ান বাবেল ও স্টিভেন বেরগুইনদের সঙ্গে মাঝমাঠ থেকে আক্রমণে উঠে আসেন বার্সেলোনার ফেঙ্কি ডি জং। এই কমলা ঝড় সামলাতে অনেক অঙ্ক কষতে হচ্ছে রোনালদোর কোচকে।

রোনালদোর কাছে দেশের জার্সিতে এটা তৃতীয়বার ইউরোপ সেরার টুর্নামেন্ট। ২০০৪ সালে পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৬ সালে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়। কিন্তু রোনালদো শেষ পর্যন্ত মাঠে ছিলেন না। এবার সব আফসোস মেটানোর সুযোগ তার সামনে। তবে সেই সুযোগের ভয় শুধু কমলা ঝড়।

ট্যাগ: ইউরোপিয়ান নেশন্স লিগনেদারল্যান্ডসপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবজির পিকআপে এক মণ গাঁজা, চালকসহ আটক ৩

পরবর্তী

সুদানে সরকারি আইন অমান্য করার ডাক

পরবর্তী

সুদানে সরকারি আইন অমান্য করার ডাক

এবার শপথ নিলেন বিএনপি’র রুমিন ফারহানা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT