চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান নারীকে পাথর ছুঁড়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ব্যাভিচারের অভিযোগে এক আফগান নারীকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহের কাছাকাছি ওই ঘটনা ঘটে। ব্যাভিচারের ‘শাস্তি’ দেওয়ার ওই ঘটনার ভিডিও করে অনলাইনেও পোস্ট করা হয়।

ঘটনাটি ১ সপ্তাহ আগের হলেও ভিডিওটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, রোখসানা নামের ওই নারীকে একটি গর্তে ঢুকিয়ে তার দিকে পাথর ছুঁড়ে মারছে কয়েকজন ব্যক্তি। ভিডিওতে বার বার তার চিৎকার শোনা গেছে।

আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজ জানায়, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হলে রোখসানা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ধরা পড়ার পর তাকে পাথর ছুঁড়ে হত্যা করে এবং যার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, ওই যুবককে চাবুক মেরে এর শাস্তি দেওয়া হয়। ওই ব্যক্তিও একই প্রদেশের অধিবাসী বলে জানিয়েছেন প্রদেশের পুলিশ প্রধান জেনারেল মুস্তাফা।

প্রদেশ গভর্নর সীমা জয়েন্দা ঘটনাটি নিশ্চিত করে জানান, তালেবানের সঙ্গে মিলে স্থানীয় ধর্মীয় নেতা এবং সশস্ত্র সেনা কর্মকর্তারা এ কাজ করেছেন।

পাথর ছুঁড়ে নারী হত্যা আফগানিস্তানে নতুন কিছু নয়। তালেবান শাসনামলেও এমন ঘটনা অনেকবার ঘটেছে। জয়েন্দা বলেন, ঘোর-এ ১০ হাজারেরও বেশি দায়িত্বজ্ঞানহীন সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে, যাদের কারণে প্রদেশটিতে নারী অধিকার লঙ্ঘন আরো বেশি হচ্ছে।

রোখসানা হত্যার তীব্র নিন্দা জানিয়ে নির্মম এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তিনি কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান। গভর্নর ছাড়াও আফগানিস্তানের সুশীল সমাজ এবং নারী অধিকার কর্মীরা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় আসছে জেমস বন্ড!

পরবর্তী

অন্ধদের জন্য ফেসবুক ব্যবহারের সুবিধা

পরবর্তী

অন্ধদের জন্য ফেসবুক ব্যবহারের সুবিধা

আতঙ্কের খেসারত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT