চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের বিপক্ষে ভারতের নেতা রাহানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আগে থেকেই খবর ছিল, কঠিন ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে আফগানিস্তানের অভিষেক টেস্টে অধিনায়ক বিরাট কোহলিসহ দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বাইরে রাখবে বোর্ড। সে মতোই কাজ চালাচ্ছে বিসিসিআই। ঘরের মাঠে আফগানদের ভারতের নেতৃত্বে থাকবেন আজিঙ্কা রাহানে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাহানের নেতা হওয়ার খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

আইপিএলের পরেই সারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ড উড়ে যাবেন বিরাট কোহলি৷ ফলে আফগানিস্তানের বিরুদ্ধে এক মাত্র টেস্ট ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবেন না তিনি৷ স্বাভাবিকভাবেই দলের অধিনায়কত্ব তুলে দিতে হবে অন্য কারও হাতে৷

Banglabid

বিরাটের অনুপস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা৷ তবে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে অবধারিতভাবে জাতীয় দলের ক্যাপ্টেন্সির ব্যাটন হাতে পেতে যাচ্ছেন রাহানে৷

একা কোহলিই নন, এটাও নিশ্চিত যে, সিনিয়র দলের এক ঝাঁক তারকা আফগান টেস্টে মাঠে নামবেন না৷ পরিবর্তে কাউন্টি ক্রিকেট ও ভারতীয় ‘এ’ দলের ইংল্যান্ড সফরে দেখা যাবে বেশিরভাগ ভারতীয় টেস্ট তারকাদের৷

লোকেশ রাহুল, মুরালি বিজয়, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকদের রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ‘এ’ দলের হয়ে খেলতে দেখার সম্ভাবনা বেশি৷ কেবল ইয়র্কশায়ারের হয়ে কাউন্টিতে ব্যস্ত চেতেশ্বর পূজারা দেশে ফিরে আফগানদের বিরুদ্ধে মাঠে নামবেন বলে খবর।

Reneta

রাহানে ও পূজারা ছাড়া শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মাকে রশিদ খানদের বিরুদ্ধে টেস্টে দেখা যেতে পারে৷

৮ মে বেঙ্গালোরে ৬টি পৃথক দল গড়ে নিতে বসবেন ভারতের জাতীয় নির্বাচকরা৷ আফগান টেস্টের ভারতীয় দল ছাড়াও আয়ারল্যান্ড সফরের জাতী টি-টুয়েন্টি দল বেছে নেবেন এমএসকে প্রসাদরা৷ এছাড়া ইংল্যান্ড সফরের দু’টি সীমিত ওভারের দল ও ইংল্যান্ড সফরের দু’টি ‘এ’ দল বেছে নেয়া হবে ওই নির্বাচনী বৈঠকে৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT