চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আন্দোলনেও রামপালের প্রকল্প থেকে সরবে না সরকার’

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৩:১৮ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও, দেশে কমবে না জ্বালানি তেলের দাম। আর আন্দোলন সংগ্রাম চললেও রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকেও সরে আসছে না সরকার।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জানিয়েছেন, উৎপাদন বাড়তে থাকলেও বিদ্যুৎ বিভ্রাট শেষ হতে সময় লাগবে আরো দুই থেকে তিন বছর। 

গত প্রায় এক বছর ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কম রয়েছে। কেনা দামের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে দেশের বাজারে। দাম কমানোর দাবি উঠলেও সরকারের মাথায় অন্য চিন্তা।

Banglabid

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, আমাদের বেশ কিছু টাকা দরকার এই তেল থেকে। আর বিশেষ করে আমি পরিকল্পনায় আছি, তেলের মান নিয়ে।

সুন্দরবনের কাছে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সিপিবি-বাসদের লংমার্চ আর টিআইবির দাবিকে প্রতিমন্ত্রী দেখেন তথ্যের ঘাটতি হিসেবে।

তিনি বলেন, আমরা আমাদের পাওয়ার প্ল্যান্টে যাচ্ছি। পুনঃব্যবহারযোগ্য শক্তির আকারটাও বড় করছি। সোলারে বড় বড় প্ল্যান্টের মধ্যে চলে গেছি। উইং পাওয়ারে আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি। 

Reneta

সরকার বলছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এখন প্রায় ১৩ হাজার মেগাওয়াট। এরপরও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আরো দুই তিন বছর লেগে যাবে বিদ্যুৎ বিভ্রাট দুর করতে। ঢাকা ডিপিডিসি ও পিডিসি এলাকায় আমরা একটা ব্যাপক পরিকল্পনা নিয়েছি। ট্রান্সফর্মারগুলো ও সাবস্টেশনগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য। 

প্রতিমন্ত্রী জানান, এলএনজি আমদানী হবে, কয়লার সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতেও জোর দেয়া হচ্ছে। আর স্পেনের একটি কোম্পানির কর্মীরা বিদ্যুৎ কেন্দ্র থেকে চলে এলেও সারাদেশেই বিদেশী নাগরিকরা কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT