২৫ মার্চ’কে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভাইস-চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেন এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদার রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক, প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ, অফিসার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক ড. ইকবাল বাহারসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন







