চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনসারুল্লাহ ‘জঙ্গি’ ভারতে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গ থেকে অাটক দুই বাংলাদেশি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে ধারণা করছে দেশটির গোয়েন্দারা। তাদের মধ্যে একজন নিজের নাম বদলে তুষার বিশ্বাস হয়েছেন। পুলিশের কাছে নিজেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবেও দাবি করেন তিনি।

মঙ্গলবার কলকাতা রেলওয়ে স্টেশন থেকে আল-কায়েদা জঙ্গি সন্দেহে এ দুই বাংলাদেশিসহ তিনজন আটক করে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গে অস্ত্র সরবরাহকারী হিসেবে পরিচিত।

আটক দুই বাংলাদেশির একজনের নাম সানসাদ মিয়া ওরফে তানভির ওরফে সাইফুল। তার বাড়ি সিলেটে। আরেকজন ২৬ বছর বয়সী রিয়াজ ওরফে রিয়াজুল ইসলাম ওরফে সুমন। তার বাড়ি খুলনায়।

Banglabid

গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশিদের একজনের কাছে ভারত সরকারের দেয়া আধার কার্ডের মতো দেখতে একটি কার্ড উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে জব্দ করা হয় ফ্ল্যাশ ড্রাইভার, নানা কাগজপত্র এবং অন্যান্য জিনিসপত্র।

এসব দেখে এসটিএফের ধারণা, তারা বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

এই সংগঠনটির ‍বিরুদ্ধে বাংলাদেশে কয়েকজন ব্লগার হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়াও আনসারুল্লাহ বাংলা টিম ভারতীয় উপমহাদেশের আল কায়েদা বা একিউআইএসের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়।

Reneta

সানসাদ মিয়ার কাছে পাওয়া ভুয়া আধার কার্ডে তার নাম লেখা তুষার বিশ্বাস। তার দাবি তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার।

কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরত্বের উত্তর চব্বিশ পরগনার বশিরহাটের বাসিন্দা আটক হওয়া তৃতীয় জন। তার নাম মনোতোষ দে, বয়স ৪৬ বছর।

একটি ৩২ এমএম পিস্তল এবং ওয়ান শুটার বন্দুক এই তিনজনের কাছ থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে কিভাবে বিষ্ফোরক তৈরি করা যায় সেই বিষয়ক একটি বই, কেমিকেল বিক্রেতা দোকানের ভিজিটিং কার্ড, কোনো এলাকা কিভাবে প্রাথমিক পরীক্ষণ করা যায় সেই বিষয়ক বই এবং বাংলা ও ইংরেজিতে আল কায়েদা সংশ্লিষ্ট বক্তব্য, ল্যাপটপ ও ফ্ল্যাশ ড্রাইভ উদ্ধার করা হয়।

কলকাতার দুটি জায়গা ইডেন গার্ডেন ও ধর্মতলা লেখা কিছু পেপারও তাদের কাছে পায় পুলিশ।

এসটিএফের ডেপুটি কমিশনার মুরলিধর শর্মা বলেন, কলকাতা ও তার আশেপাশে কয়েকদিন থেকে আবার নজরদারি বেড়েছে। তাদেরকে চিহ্নিত করা খুব সহজ ছিলো না কারণ না তারা কোনো হোটেলে ছিলো, না থাকতো কোনো গেস্ট হাউজে। তারা রেল স্টেশন ও বাস স্টপেজেই থাকতো। ৪-৫ দিন আগে, আমাদের নজর ওই দুই বাংলাদেশির উপর পরে এবং তারা যখন অস্ত্র পাচারকারীর সঙ্গে দেখা করে তখনই তাদের ধরে ফেলি।

তাদের কাছ থেকে পাওয়া জিনিসগুলো পুলিশ পরীক্ষা করবে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য যে কি ধরনের সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছিলো তারা। তবে প্রাথমিকভাবে এটা নিশ্চিত যে, বাংলাদেশিরা গত ১৮ মাস থেকে ভারতে আছে কিন্তু কোনো পাসপোর্ট বা ভিসা তৈরি করতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশি আটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ঘোড়ামারা আজিজ’সহ ৬ জনের রায় ঘোষণা চলছে

পরবর্তী

পুরুষের মাঝে নারী কী খুঁজে?

পরবর্তী
নারী পুরুষ

পুরুষের মাঝে নারী কী খুঁজে?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পলাতক ‘ঘোড়ামারা আজিজ’সহ ৬ জনের ফাঁসির আদেশ

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT