চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তি মানছেন, রাতটা রিয়াল মাদ্রিদের ছিল না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

প্রতিপক্ষ শক্তিশালী দলই ছিল। কিন্তু খেলাটা নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আর গত কয়েকসপ্তাহে রিয়াল মাদ্রিদের উড়ন্ত ফর্মের কারণে ফলাফল নিজেদের দিকে আসার প্রত্যাশা ছিল। শেষপর্যন্ত হারাতে হয়েছে পয়েন্ট। কোচ কার্লো আনচেলত্তি অবশ্য মানছেন, রাতটা রিয়াল মাদ্রিদের ছিল না।

লা লিগায় শনিবার রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে নেমেছিল রিয়াল। গোলশূন্য ড্র করে দুই পয়েন্ট খুইয়েছে। টেবিলের শীর্ষস্থান যদিও ধরে রেখেছে।

৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগ টেবিলের প্রথম অবস্থানে রিয়াল। এক ম্যাচ কম খেলা দুইয়ের সেভিয়ার পাশে ১৪ পয়েন্ট। ভিয়ারিয়াল সেখানে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

Banglabid

‘রাতটা আমাদের ছিল না। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।’ ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আনচেলত্তির স্বীকারোক্তি।

‘ভিয়ারিয়াল আমাদের গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলেছিল, আমরা কঠিন সময় পার করেছি। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।’

লুকা মদ্রিচ ও কাসেমিরোর অনুজ্জ্বল থাকা নিয়ে প্রশ্ন উঠেছে, আনচেলত্তি প্রশ্নটা চাপা দিয়ে শিষ্যদের পাশেই থেকেছেন, ‘তাদেরকে মাঠের অনেকটা জায়গা পাহারা দিতে হয়, সেখানে কিছু দুর্বল মুহূর্ত ছিল, কিন্তু সেটা ক্লান্তিজনিত নয় মোটেই।’

Reneta

ফেদেরিকো ভালভার্দেকে রাইট-ব্যাক হিসেবে খেলিয়ে সবাইকে চমকে দিয়েছেন রিয়াল কোচ। ম্যাচ শেষে নিজের সিদ্ধান্তের ব্যাপারে অটল অবস্থানেই থাকতে দেখা গেছে তাকে, ‘আমি এটা করেছি, কারণ সে যেকোনো পজিশনে খেলতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিভিয়ারিয়ালরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়াচো-তে মুক্তি পাচ্ছে একঝাঁক বাংলাদেশি শিল্পীর ‘আঘাত’

পরবর্তী

মঙ্গলবার থেকে দেশে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন

পরবর্তী

মঙ্গলবার থেকে দেশে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন

ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে কাল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT