চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত অবমাননার অভিযোগে বিএনপিপন্থী ৭ আইনজীবীকে তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে আগামী ১৫ জানুয়ারি তাদের সর্বোচ্চ আদালতে হাজির হতে বলা হয়েছে।

আদালত অবমাননার অভিযোগে করা আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় এলে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।

যে সাত আইনজীবীকে ব্যাখ্যা দিতে ডাকা হয়েছে তারা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

Banglabid

তবে আদালত অবমাননার অভিযোগে স্বেচ্ছায় পক্ষভুক্ত হতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশীদের আবেদন গ্রহণ করেননি সর্বোচ্চ আদালত। আদালতে অবমাননার অভিযোগের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যূথী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ২৭ আগস্ট একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে দেওয়া বক্তব্যের কয়েকটি লাইন উদ্ধৃত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন। সে আবেদনের পর আপিল বিভাগ বিচারপতি এম এ মতিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের দেওয়া আদালত প্রাঙ্গণে মিছিল-মিটিং না করাসংক্রান্ত রায়ের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীবিএনপিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজেও নেই হার্দিক

পরবর্তী

পুরস্কার জয়ের আনন্দ বাবার সঙ্গে ভাগ করে নিলেন আফসানা মিমি

পরবর্তী
আফসানা মিমি তার বাবার সঙ্গে পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কার জয়ের আনন্দ বাবার সঙ্গে ভাগ করে নিলেন আফসানা মিমি

বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-তামান্না, খুশি ও প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-তামান্না?

সর্বশেষ

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT