চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসমর্পণকারীরা সরকারের পক্ষ থেকে আইনি সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, অন্ধকার পথ ছেড়ে যারা আত্মসমর্পণ করেছেন তারা সরকারের পক্ষ থেকে আইনি সহযোগিতা পাবেন।

মঙ্গলবার বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ৫৯৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাবনা জেলাসহ ১৪টি জেলার (পাবনা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, ফরিদপুর, রাজবাড়ী, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর ও টাঙ্গাইল) এবং ৪টি দলের (পূর্ববাংলা সর্বহারা পার্টি, পূর্ববাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টি, নিউ বিপ্লবি কমিউনিস্ট পার্টি ও কাদামাটি পার্টি) ৫৯৫ জন চরমপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করেন।

Banglabid

আত্মসমর্পণকারীরা আগ্নেয়াস্ত্র ও স্থানীয়ভাবে তৈরি অস্ত্র মন্ত্রীর নিকট জমা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আত্মসমর্পণের সময়ে মন্ত্রী তাদের ১৬ জন দলনেতাকে স্বাভাবিক জীবনে ফিরে আত্মকর্মসংস্থানের সুবিধার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া আত্মসমর্পণকারী সকলের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা আছে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্ধকার পথ ছেড়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আলোকিত জীবন যাপনে ফিরে আসার জন্য আজকে যারা আত্মসমর্পণ করলেন তারা ভবিষ্যতে যাতে সততার সাথে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেজন্য সরকারের পক্ষ হতে সব ধরণের সহযোগিতা করা হবে। আজকে যারা আত্মসমর্পণ করলেন তাদের আমি সাধুবাদ জানাই। তারা সরকারের পক্ষ হতে আইনি সহযোগিতা পাবেন।

মন্ত্রী বলেন, যারা এখনও আত্মসমর্পণ করেননি তারা প্রধানমন্ত্রীর দেয়া আত্মসমর্পণের সুযোগটি গ্রহণ করুন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক আধুনিক ও চৌকস। আপনারা আর নৈরাজ্য করার সুযোগ পাবেন না। নিজেদের পরিবারের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসুন। পরিবারের হাল ধরুন। নইলে নিরাপত্তা বাহিনীর হাত থেকে রক্ষা পাবেন না।

Reneta

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কোন দুস্কৃতিকারীর স্থান হবে না। এখন জলদস্যু, বনদস্যু ও মাদক কারবারিরাও আত্মসমর্পণ করছে। সুতরাং আমি সকল প্রকার দুস্কৃতিকারীর প্রতি আহ্বান জানাই আপনারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন।

পাবনা জেলা পুলিশের উদ্যোগে এবং পাবনা জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান ডিলু, অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, গোলাম ফারুক প্রিন্স, ইঞ্জিনিয়ার এনামুল হক, আলহাজ্ব মো. মকবুল হোসেন ও আহমেদ ফিরোজ কবীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT