চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাস হারাননি মোস্তাফিজ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:৩৬ অপরাহ্ণ ০৪, মে ২০১৭
স্পোর্টস
A A
মিরপুরে চলছে মাঠের সংস্কার কাজ। বালুর ট্রাক পেরিয়ে একাডেমি ভবনের দিকে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান।

মিরপুরে চলছে মাঠের সংস্কার কাজ। বালুর ট্রাক পেরিয়ে একাডেমি ভবনের দিকে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান।

আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোস্তাফিজুর রহমান। একই দলের হয়ে এবারের আসরের অভিজ্ঞতা ভাল হয়নি এ বাঁহাতি পেসারের। মাত্র এক ম্যাচেই শেষ হয়ে গেছে নিজের দ্বিতীয় আইপিএল আসর। একমাত্র ম্যাচটিতে খরুচে (২.৪ ওভারে ৩৪ রান) বোলিং করায় পরের ম্যাচগুলোতে একাদশে জায়গা পাননি কাটার মাস্টার।

বুধবার দেশে ফেরা মোস্তাফিজের কাছে আইপিএল নিয়ে প্রশ্ন ওঠাতেই কিছুটা এড়িয়ে গেলেন। তবে খানিকটা হতাশা থাকলেও আত্মবিশ্বাস হারাননি ২১ বছরের এই তরুণ। নিজের বোলিংয়ের উপর পূর্ণ আস্থাই রাখছেন কাটার মাস্টার। তার ভাবনায় এখন আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি।

‘আমার তো নিজের প্রতি সবসময় বিশ্বাস আছে। আয়ারল্যান্ডে ও ইংল্যান্ডে চেষ্টা করবো সেরাটা দেওয়ার। ম্যাচ ওভাবে না খেললেও আইপিএলে বোলিং অনুশীলন চালিয়ে গেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি দূরে আছে। তার আগে প্র্যাকটিস ক্যাম্প। আশা করি ভালো কিছু হবে। আমরা অনেকদিন প্র্যাকটিস করতে পারবো। আমাদের আয়ারল্যান্ডে খেলা আছে। সবমিলিয়ে ভালো প্রস্তুতি হবে আমাদের।’

আইপিএলে ম্যাচ না খেললেও বাকি সময় নেটে বোলিং করেই কাটিয়েছেন মোস্তাফিজ। একাদশের বাইরে থাকার ব্যাপারটি মেনেই নিয়েছেন বাস্তবতা বুঝে, ‘হায়দরাবাদ দলে সব ভাল ফরেনার। আটজন আছে, খেলবে তো চারজন। আমি সবসময় শিখতে চাই। শেখার শেষ নাই। বোলিং করেছি, কিছু অভিজ্ঞতা তো হয়েছেই।’

ইংল্যান্ডের সাসেক্সে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বেন মোস্তাফিজ। তার সঙ্গী হবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসা সাকিব আল হাসান। বুধবার সন্ধ্যায় এই দুই ক্রিকেটারের যাওয়ার কথা থাকলেও বোনের আকদের কারণে একদিন ছুটি নিয়েছেন সাকিব। মোস্তাফিজও তাই একা যেতে চাননি। সাকিবের জন্য আরও একটা দিন অপেক্ষা করবেন।

বৃহস্পতিবার দুইজন এক সঙ্গে রওনা হবেন। স্ত্রীর অসুস্থতার কারণে দেশে ফেরা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও সাকিব-মোস্তাফিজের সঙ্গেই যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০১৭মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিনের ঈদের ছুটি শুরু

মে ২৩, ২০২৬

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ২৩, ২০২৬

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

মে ২৩, ২০২৬

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

মে ২৩, ২০২৬

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু্ইজন নিহত

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT