চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক মিয়ানমার বর্ডার গার্ড সদস্যকে ফিরিয়ে দেবে বিজিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৯
কক্সবাজার, জনপদ
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির এক সদস্যকে রোববার ফিরিয়ে দেবে বিজিবি।

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ( বিজিপি ) সদস্য অং বো বো থিন (৩০) কে সংস্থাটির ইউনিফরম পরিহিত অবস্থায় গত ২৪ জানুয়ারি নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া বিওপির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির সদস্যরা আটক করেছিল।

শনিবার রাতে বিজিপির এ সদস্যকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আলী হায়দার আজাদ আহমেদ।

Banglabid

বিজিবির এ অধিনায়ক জানান, রোববার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে বিজিপির এ সদস্যকে মিয়ানমারের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।

লে. কর্ণেল আলী হায়দার বলেন, গত ২৪ জানুয়ারি সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ানের ভালুখাইয়া বিওপির একটি টহল দলের সদস্যরা সীমান্ত পিলার ৪৯ নম্বরের আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বামহাতিরছড়া নামক স্থানে ‘বিজিপির ইউনিফরম’ পরিহিত অবস্থায় ঘোরাঘোরির সময় এক সদস্যকে আটক করে।

তবে এসময় বিজিপির আটক সদস্যের সঙ্গে কোন ধরণের অস্ত্র ছিল না।

Reneta

এ ঘটনাটি বিজিবির সদর দপ্তরে অবহিত করা হয়। পরে বিষয়টি নিয়ে বিজিপির সংশ্লিষ্টদের কাছে অবহিত করে চিঠি পাঠানো হয়েছে। এতে উভয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বিজিপির এ সদস্যকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

আলী হায়দার বলেন, ‘বিজিবি ও বিজিপির ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর এ সদস্যকে হস্তান্তর করা হবে। ‘

এতে বাংলাদেশের পক্ষে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ও কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক এবং মিয়ানমারের পক্ষে বিজিপির ৫ ও ১ নম্বর ব্যাটালিয়ানের অধিনায়করা নেতৃত্ব দেবেন বলে জানান লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিপিবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT