চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীকাল থেকে ২৬ মার্চ প্রতিটি ভেন্যু নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামীকাল ১৭ থেকে ২৬ মার্চ পাঁচ জন রাষ্ট্র ও সরকার প্রধানের বাংলাদেশ সফরকালে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিসার ও ফোর্সদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে আইজিপি প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। সভায় ডিএমপির সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Banglabid

আইজিপি বলেন, বঙ্গন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামীকাল থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ ঢাকায় আসবেন। তাঁরা আমাদের সম্মানিত অতিথি। এত গুরুত্বপূর্ণ মেহমান ইতোপূর্বে একসাথে ঢাকায় আসতে  আমরা দেখিনি‌। দেশ ও জাতির জন্য এ ধরনের সফর অত্যন্ত সম্মান ও গর্বের। বিদেশি অতি গুরুত্বপূর্ণ মেহমানদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি ভেন্যু নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হবে।

আগামী দশ দিন জরুরি প্রয়োজন ছাড়া জনগণের চলাচল সীমিত রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি আবারও অনুরোধ জানান। এ সময় রাজধানীতে কোন ধরনের সভা, সমাবেশ মিছিল, মিটিং ইত্যাদি আয়োজন না করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান তিনি। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, বিদেশি মেহমানদের নিরাপত্তায় বিঘ্ন ঘটে এ ধরনের কোন কার্যক্রম পুলিশ বরদাশত করবে না।

বাংলাদেশের মানুষের অনন্য সাধারণ এ উদযাপনকে ব্যাহত করতে যে কোনো প্রকার অপচেষ্টাকে কঠোর হাতে দমনের নির্দেশ দেন আইজিপি। এ সকল ক্ষেত্রে জিরো টলারেন্স প্রদর্শন করতে বলেন তিনি। দেশ ও মানুষের সম্মান ও স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দৃঢ়চিত্তে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

Reneta

অনুষ্ঠানে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়া, দায়িত্বে নিয়োজিত হওয়ার পূর্বে প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে তাদের করণীয় সম্পর্কে পুঙ্খনাপুঙ্খ ব্রিফ করতে সকল অপারেশনাল কমান্ডারগণকে নির্দেশ দেন আইজিপি।

তিনি দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যগণকে পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের উচ্চতাকে তুলে ধরার আহবান জানান। কোনো প্রকার অপেশাদার আচরণ ও দায়িত্বপালনে শিথিলতার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন আইজিপি।

তিনি বলেন, প্রতিটি ভেন্যুর বৈশিষ্ট্য অনুযায়ী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে পরিপূর্ণ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে, দায়িত্ব পালনকালে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে।

আইজিপি বলেন, মানুষের সাথে আচরণে বিনয়ী হতে হবে। বিনয়ের সাথে এনফোর্সমেন্টের কোনো বিরোধ নেই।

ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বলেন, যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের জন্য থাকবে সম্মানজনক স্বীকৃতি।

মোহাঃ শফিকুল ইসলাম বলেন, আইজিপি’র নির্দেশনানুযায়ী দেশ ও জনগণেরর স্বার্থ ও সম্মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এ আয়োজনের নিরাপত্তা নিশ্চিতকল্পে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করবে না ডিএমপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT