চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আখেরি মোনাজাত: মধ্যরাত থেকে রাজধানী-গাজীপুরের যেসব রাস্তা বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
রাজধানী ও গাজীপুরের রাস্তায় যানজটের দৃশ্য, বাস, অটোরিকশা ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে আজ শনিবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে ইজতেমা সংলগ্ন মহাসড়কে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বন্ধ রাখা হবে যানবাহন চলাচল। গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর, কামারপাড়া থেকে আশুলিয়া ও টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত মহাসড়কে সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে।

শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য জানান। এছাড়াও গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে বলা কিছু নির্দেশনা দেওয়া হয়েছে:

Banglabid

১. আখেরি মোনাজাতের পূর্ব রাত অর্থাৎ ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি দিবাগত রাত্র ২টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য ভারি যানবাহন আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।

২. আশুলিয়া থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

৩. মহাখালী বাস টার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল প্রকার যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণী-গাবতলী দিয়ে চলাচল করবে।

Reneta

৪. কাকলী ও মিরপুর থেকে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসমূহকে হোটেল র‍্যাডিসন গ্যাপে ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

৫. আখেরি মোনাজাত অর্থাৎ ১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি ভোর ৪টা থেকে প্রগতি সরণি ক্রসিং-আব্দুল্লাহপুর-ধউর ব্রীজ-আগুলিয়া ক্রসিং-মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধ সড়ক, চিড়িয়াখানা থেকে বেড়িবাঁধ সড়ক এবং পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত সড়কসমূহে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, কাকলী ও মিরপুর থেকে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিসমূহকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন প্রদান করা হবে। এছাড়া প্রগতি সরণি থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহকে কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৬তম বিশ্ব ইজতেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পটুয়াখালীর দুমকিতে মুক্তিযুদ্ধ বিজয় ভাস্কর্য ভাংচুর, গ্রেফতার ১

পরবর্তী

সেন্সর ছাড়াই টিজার প্রকাশ, আইনী ঝামেলায় ‘আদিপুরুষ’

পরবর্তী
প্রাচীন বীরের পোশাক পরিহিত মহাকাব্যিক চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর ছাড়াই টিজার প্রকাশ, আইনী ঝামেলায় 'আদিপুরুষ'

বাংলাদেশের সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি ২০২২ সালে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে দশ ছবি ২০২২ সালকে সিনেমার জন্য গৌরবের করে তুলেছে

সর্বশেষ

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT