চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ-মহাজোটের ‘চূড়ান্ত চিঠি’ মনোনয়ন প্রাপ্তদের হাতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের-আওয়ামী লীগ-মনোনয়ন

আজ থেকে আওয়ামী লীগ একাদশ জাতীয় নির্বাচনে মনোনীত প্রার্থীদের হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

শুক্রবারের মধ্যে ৩০০ নির্বাচনী আসনের প্রার্থীদের হাতে এ চিঠি পৌঁছে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

শুধু আওয়ামী লীগ নয়, মহাজোট থেকে শরিক দলগুলোর যারা মনোনয়ন পেয়েছেন তাদের চিঠিও একই সময়ের মধ্যে পৌঁছে দেয়া হচ্ছে।

Banglabid

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী পরিচালনা কমিটির মিটিং এর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের এবং জোটের মনোনয়ন নিশ্চিত করা। আমরা আমাদের নেত্রী দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে দলের এবং জোটের মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছি। আজকালের মধ্যে আমরা এ প্রক্রিয়া শেষ করতে পারব। যাদের আমরা মনোনয়ন দিয়েছি আজ থেকে শুরু করে আগামীকালের মধ্যে সবকটিতে চিঠি পৌঁছাতে পারব বলে আশা রাখছি।

আওয়ামী লীগের জন্য মনোনয়ন প্রক্রিয়া সহজ ছিলোনা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: দল অনেকদিন ধরে ক্ষমতায়, অনেক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিল এবং জমা দিয়েছেন। এর মধ্য থেকে সঠিক প্রার্থী বাছাই করা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল।

Reneta

তারপরও একটা সুবিধা ছিল আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ বছর ধরে ছয় মাস অন্তর অন্তর সার্ভে রিপোর্ট সংগ্রহ করেছেন। ৫ থেকে ৬ টি দেশি-বিদেশি সংস্থা এই জরিপ কার্য সম্পাদন করেছে। ৬ মাস পর পর এটা আপডেট হয়েছে। আমাদের এবারের নমিনেশন এ জরিপ রিপোর্টগুলো মূল ভূমিকা পালন করেছে।

জরিপ রিপোর্টগুলো আপডেট করাতে আমরা আমাদের প্রার্থীদের জনগণের কাছে গ্রহণযোগ্যতার বিষয়টি পরিষ্কার হয়েছি। জরিপের বাইরে ও প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন বিভিন্ন লেভেলেও আমরা সার্ভে করিয়েছি।

শুধু আওয়ামী লীগ নয় শরিক এবং বিরোধী পক্ষের প্রার্থীদের নিয়ে একই প্রক্রিয়ায় জরিপ করা হয়েছে বলে জানান কাদের।

এতে করে অনেকটা নির্ভার ছিল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড, জানিয়ে ক্ষমতাসীনদের দ্বিতীয় সাংগঠনিক এ নেতা বলেন: এতে করে আমরা আমাদের প্রতিপক্ষের যেমন বিএনপি এবং অন্যান্য অপজিশন যারা আছে এলাকায় তাদের অবস্থান কী সে সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছি। এতে শুধু আমাদের দলের অবস্থানটাই পরিষ্কার হয়নি, আমরা অন্যান্য দলের জনমত জরিপের অবস্থান বুঝতে পেরেছি। এসবই বিচার-বিবেচনা করে আমরা মনোনয়ন বোর্ড কয়েক দফা মিটিং করে মনোনয়ন পর্ব শেষ করেছি।

মহাজোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে কোন সংকট নেই বলে এ সময় জানান তিনি।

বিএনপি রমরমা মনোনয়ন বাণিজ্য করেছে অভিযোগ করে কাদের বলেন: আমাদের দেশে একটি পুরনো অভিযোগ নির্বাচন এলেই মনোনয়ন বাণিজ্য! আমি এতটুকু বলতে পারি এই মনোনয়ন বাণিজ্য আওয়ামী লীগকে স্পর্শ করেনি। এতে করে বড় ধরনের স্বস্তি আমরা পাচ্ছি। আমাদের প্রতিপক্ষ ঐক্যফ্রন্টের যে মনোনয়ন প্রক্রিয়া তাতে ১৪১জন বাদ পড়ার পরও ৫৫৫ জন রয়ে গেছে। তাদের মনোনয়নের যে রমরমা কারবার এবার সবাই লক্ষ্য করেছে।

টাকা নিয়ে মনোনয়ন দিতে না পেরে বিএনপির অনেক নেতা পালিয়ে গেছেন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিএনপিতে যারা টাকা দিয়েছেন তারা দ্বারে দ্বারে ঘুরছেন মনোনয়নের জন্য। এখন প্রতিক্রিয়াটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। টাকা পয়সা ছাড়া বিএনপিতে মনোনয়ন এটা কল্পনাও করা যায় না। যারা মনোনয়ন পায়নি তারা এখন টাকার জন্য বিএনপির শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে বলে আমরা খবর পাচ্ছি। শীর্ষ নেতাদের কেউ কেউ আবার মনোনয়নের টাকা নিয়ে ঢাকা ছেড়ে পালিয়ে গেছেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ-ওবায়দুল কাদেরআওয়ামী লীগ-মনোনয়নএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরমনোনয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT