আওয়ামী লীগ নিষেধজ্ঞা বা ভিসানীতিকে ভয় পায় না উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭১ সালে যুক্তরাষ্ট্রকে ভয় পেলে বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা কিংবা বুদ্ধি দেবার কে?






