চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগে ‘ছদ্মবেশী’দের নিয়ে কাদেরের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

বিএনপি-জামায়াত নয়, নিজেদের ভেতরে থাকা ছদ্মবেশী শত্রুপক্ষই আওয়ামী লীগের জন্য আতঙ্কের কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

কাদের বলেন, ‘আমাদের ছদ্মবেশী শত্রুপক্ষ আছে। এরাই বেশি সক্রিয়। তারাই গুজব-সন্ত্রাস ছড়াচ্ছে। এরা সুশীলেও আছে, মিডিয়াতেও আছে। এরা বিভিন্ন আখড়া থেকে বৈঠক করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। সরকার হঠাতে চোরাগলির পথ বেছে নিয়েছে বিএনপি, তারা জানে নির্বাচনে এলে নির্বাচিত হতে পারবে না।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি খুন করেও খুনের বিচার চাইতে পারে। বিএনপি নেতাদের ২১ আগস্টের খুনের বিচার চাওয়াটা রাজনৈতিক নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয়।’

‘২১ আগস্ট এর হত্যাকাণ্ড নিয়ে তারা (বিএনপি) নিষ্ঠুর তামাশা করছে। ১৫ আগস্ট এবং ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে আমরা সন্ত্রাসের শিকার হয়েছি। এমন রাজনীতি আমরা ধিক্কার জানাই।’

এখন বঙ্গবন্ধুর হত্যাকারীরাও বঙ্গবন্ধু হত্যার বিচার চায় বলেও মন্তব্য করেন।

এ সময় যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন: ‘একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে সতর্ক থাকতে হবে। নির্বাচনী কেন্দ্রগুলোতে কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা প্রমুখ।

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরযুবলীগশোক দিবসসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে যাত্রীদের নিরাপত্তায় উবারের ‘সেফটি টুলকিট’

পরবর্তী

দর্শকের অনুরোধে ফের টিভি পর্দায় ‘আয়েশা’

পরবর্তী

দর্শকের অনুরোধে ফের টিভি পর্দায় ‘আয়েশা’

বায়ু দূষণে বুদ্ধি কমছে মানুষের

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT