চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসিতে ভারত-পাকিস্তানের ‘শেষ যুদ্ধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সঙ্গে ক্রিকেটীয় বিরোধ মেটাতে শেষ পর্যন্ত আইসিসিতে আইনি যুদ্ধে নেমেছে পাকিস্তান। দুই দেশের চলমান সংকট নিরসনে আইসিসির সিদ্ধান্তই হবে চূড়ান্ত পদক্ষেপ। কোনো পক্ষই পরে আপিল করতে পারবে না। দুবাইতে শুনানি শুরু হয়েছে ১ অক্টোবর। চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

পাকিস্তানের সঙ্গে ভারত সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০০৭ সালে। এরপর কয়েকটি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও তারা যায়নি। যার কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে।

ভারতীয় সরকার চায় না এই মুহূর্তে পাকিস্তানে খেলতে যেতে। এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও তারা খেলতে রাজি নয়। শুধুমাত্র আইসিসি কিংবা এসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দুই দলের দেখা হয়। সর্বশেষ এশিয়া কাপে দুই বার দেখা হয়েছে তাদের।

Banglabid

২০১৪ সালে ‘বিগ থ্রি’র পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সময় পাকিস্তান কিছু শর্তে রাজি হয়। কথা ছিল আট বছরের ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ভারতের সঙ্গে ছয়টি সিরিজ খেলবে পাকিস্তান। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছিল এই সময়সীমা। এর মধ্যে চারটি সিরিজ পাকিস্তানের আয়োজনের কথা ছিল। তাতে সব মিলিয়ে ম্যাচ ছিল ২৪টি।

২০০৮ সালে মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বেশি খারাপ হতে শুরু করে। সেই থেকে ভারত সরকারের নির্দেশে দুই বোর্ড আর কোনো সিরিজ আয়োজন করতে পারছে না।

ভারতের সঙ্গে মৌখিকভাবে পাকিস্তান চেষ্টা করেছে সম্পর্ক ঠিক করার। কিন্তু শত চেষ্টা করেও তারা ভারতকে নিজেদের দেশে নিতে পারেনি। এরপর পাকিস্তান ভারতীয় বোর্ডকে নোটিশ পাঠায়। তাতে পাকিস্তান দাবি করে, ২০১৪ এবং ২০১৫ সালে প্রস্তাবিত দুটি সিরিজ বাতিল হওয়ায় আনুমানিক ৭০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের! ভারত আবার এই অর্থ দিতে নারাজ।

Reneta

এই বিতর্ক দূর করতে আইসিসি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। প্রধান করা হয়েছে মাইকেল বেলফকে। এর আগে তিনি আইসিসির এক ট্রাইব্যুনালে ছিলেন, সেখানে সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। কমিটির অন্য দুই সদস্য জন পাউলসন এবং ড. আন্নাবেল্লে বেন্নেত্তে। এই তিন জন যা সিদ্ধান্ত নিবেন, দুই বোর্ডকে সেটিই মানতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT