চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাচীন নিদর্শন বদলে দিচ্ছে অস্ট্রেলিয়ার মানুষের ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ার আদিবাসী-প্রত্নতত্ত্ব

আবিষ্কার হওয়া পাথরের কুড়ালের একাংশ

অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠী ওই অঞ্চলে অন্তত ৬৫ হাজার বছর আগে থেকে বসবাস করছে বলে সম্প্রতি প্রমাণ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।

এই আবিষ্কার অনুসারে, আগেকার তথ্য-উপাত্ত ও গবেষণা থেকে যা ধারণা করা হয়েছিল, এই জনগোষ্ঠী অস্ট্রেলিয়ায় এসেছে তারও প্রায় ১৮  হাজার বছর আগে।

বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি এলাকা খুঁড়ে জটিল নির্মাণের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। নিদর্শনগুলো পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, সেগুলো বিশ্বের প্রাচীনতম পাথরের কুড়াল আর গিরিমাটির তৈরি রঙিন কাঠি।

ধারণা করা হচ্ছে, সরঞ্জামগুলো শিল্পকর্ম তৈরির কাজে ব্যবহৃত হতো, যেখানে রঙিন কাঠিগুলো রঙপেন্সিল বা মোমরঙ হিসেবে কাজ করত।

এর আগে ধারণা ছিল, অস্ট্রোলিয়া মহাদেশে মানুষ আজ থেকে ৪৭ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার বছর আগে বসবাস শুরু করেছিল। যদিও বিভিন্ন সময় এই সময়টা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে।অস্ট্রেলিয়ার আদিবাসী-প্রত্নতত্ত্ব

গবেষণা দলটির প্রধান ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড-এর সহকারি অধ্যাপক ক্রিস ক্লার্কসন বলেন, আদিবাসীদের অস্ট্রেলিয়ায় আগমনের যে সময়কাল বেরিয়ে এসেছে তা বহু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক প্রেক্ষাপটের ওপর বিশাল প্রভাব ফেলবে।

৬০ হাজার বছর আগে আফ্রিকা ত্যাগ করা মানবগোষ্ঠী থেকে আধুনিক মানুষ এসেছে, অতীতে ক্যাঙ্গারুর মতো বড় আকারের উড়তে সক্ষম পাখির প্রজাতি ছিল – এমন তত্ত্বগুলো অনেকটাই নানা প্রেক্ষিতে পাল্টে যেতে পারে নতুন পাওয়া তথ্যের আলোকে। এছাড়া অস্ট্রেলিয়ার আদিবাসীরা কীভাবে কত আগে থেকে এ অঞ্চলে রয়েছে, এ সম্পর্কে তাদের নিজেদের যে ধারণা তার মাঝেও পরিবর্তন আনবে নতুন আবিষ্কারটি।

গবেষণাটি ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছে।

ট্যাগ: অস্ট্রেলিয়াপ্রত্নতত্ত্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পরমেশ্বরী’র সঙ্গে কনীনিকার এত মিল!

পরবর্তী

নোয়াখালীর হাতিয়ায় সি-ট্রাক চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

পরবর্তী

নোয়াখালীর হাতিয়ায় সি-ট্রাক চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বিদিশা বেজবারুয়া

আত্মহত্যার প্ররোচনা দেওয়ার দায়ে বিদিশার স্বামী গ্রেফতার

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT