চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার ২০২১: শেষ হাসি হাসলেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২১
বিনোদন
A A

জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ্ঠানের। বাংলাদেশ সময় সোমবার (২৬ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয় এর আয়োজন। এবারের অস্কার অনুষ্ঠানটি ছিল চমকে ঠাসা!

৯৩তম অস্কারের আসরে বাজিমাত করেছে চীনের নির্মাতা ক্লোয়ি ঝাও-এর ‘নোম্যাডল্যান্ড’। ৬টি বিভাগে মনোনয়ন পাওয়া ‘নোম্যাডল্যান্ড’ সেরা পরিচালক,সেরা ছবি ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছে। প্রথম এশীয় এবং দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের খেতাব জিতে ইতিহাস গড়েছেন ক্লোয়ি ঝাও।

এবারের আসরে প্রথম কোরিয়ান নারী হিসেবে অভিনয়ে অস্কার জিতেছেন ইয়া-জাং উন। ‘মিনারি’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছেন অভিনেতা নিয়েল কালুইয়া। ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

বৈচিত্র্যময় এই অস্কারে ‘রেড কার্পেট’ এর আয়োজন করা হলেও বাদ পড়েছে ‘আফটার পার্টি’।

এক নজরে দেখে নিন ৯৩ তম অস্কারের বিজয়ী তালিকা:

Reneta

সেরা ছবি: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড
সেরা পার্শ্ব-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া
সেরা পার্শ্ব-অভিনেত্রী: ইয়া-জাং উন
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: ‌অ্যানাদার রাউন্ড
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: দ্য ফাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়াং ওম্যান
সেরা প্রামাণ্যচিত্র: মাই অক্টোপাস টিচার
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: কলেট
সেরা অ্যানিমেটেড ছবি: সৌল
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স
সেরা চিত্রগ্রহণ: ম্যাঙ্ক
সেরা সম্পাদনা: সাউন্ড অব মেটাল
সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা মৌলিক সুর: সৌল
সেরা প্রোডাকশন ডিজাইন: ম্যাঙ্ক
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: টেনেট
সেরা শব্দ: সাউন্ড অব মেটাল
সেরা পোশাক পরিকল্পনা: মা রেইনি’স ব্ল্যাক বটম
সেরা রূপ ও চুলসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম
হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড: টাইলার পেরি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৯৩ তম অস্কারঅস্কারঅস্কার ২০২১অ্যাকাডেমি অ্যাওয়ার্ডনোম্যাডল্যান্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ইরানের ইউরেনিয়াম জব্দ করে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু

মে ২২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগ

মে ২২, ২০২৬

মিরপুরে শিশু রামিসার নৃ/শং/স হত্যা/র প্রতিবাদে বিক্ষোভ চলছেই

মে ২২, ২০২৬

নতুন সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্কে ফিরবে আশা সাবেক হাইকমিশনার পঙ্কজ শরনের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT