চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের মঞ্চে ওম পুরিকে শ্রদ্ধা, আবেগপ্রবণ হলো পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
অস্কারে ওম পুরিকে শ্রদ্ধা

অস্কারে ওম পুরিকে শ্রদ্ধা

বলিউডের তারকা প্রয়াত ওম পুরিকে ভোলেনি হলিউড। মনে রেখেছে এখনো। ৪৫ বছরের চলচ্চিত্র জীবনে ওম পুরি অনেকগুলো ব্রিটিশ ছবিতে অ​ভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘গান্ধি’, ‘মাই সান দ্য ফ্যানেটিক’, ‘ইস্ট ইজ ইস্ট’, ‘দ্য প্যারোল অফিসার’, ‘সিটি অব জয়’, ‘উলফ’, ‘দ্য গোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস’, ‘চার্লি উইলসনস ওয়ার’। ১৯৮২ সালে ‘গান্ধি’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ওম পুরি। তার অভিনীত শেষ ছবি ব্রিটিশ–ভারতীয় ছবি ‘ভাইসরয়স হাউজ’।

আজ সোমবার অস্কার অনুষ্ঠানে ‘ইন মেমোরিয়াম’ সেশনে শ্রদ্ধা জানানো হয় ইংরেজি ভাষায় নির্মিত ছবির প্রয়াত তারকাদের। শ্রদ্ধা জানানো হয় আব্বাস কিয়ারোস্তামি, ক্যারি ফিশার, প্রিন্স, মাইকেল কিমিনো, আন্তন ইয়েলচিন, জন হার্ট প্রমুখকে। আরও ছিলেন ওম পুরি।

‘গান্ধি’ ছবিতে ওম পুরি

এদিকে অস্কার–মঞ্চের এই খবর আবেগপ্রবণ করে দিয়েছে ওম পুরির পরিবারকে। আজ সোমবার এক বিবৃতিতে ওম পুরির স্ত্রী নন্দিতা আর ছেলে ঈশান পুরি বলেন, ‘গত ২৫ বছর ধরে টানা হলিউডে তথা ব্রিটিশ সিনেমায় কাজ করা একমাত্র ভারতীয় অভিনেতা ছিলেন ওম পুরি। ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ তাঁর অবদানকে স্বীকৃতি দিয়েছে। প্রথম এবং একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে ওই স্বীকৃতি পেলেন ওম। অনেক ধন্যবাদ অ্যাকাডেমি। ধন্যবাদ সবাইকে। ওমকে আমরা মিস করছি।’

‘সিটি অব জয়’ ছবিতে প্যাট্রিক সোয়েজ ও ওম পুরি

এ বছর ৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওম পুরি। ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: ওম পুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

আফকনে বিশৃঙ্খলার দায়ে ১৮ সেনেগাল সমর্থকের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ইরান উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বিপন্ন ভাষা কোথায়?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রুমিন ফারহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT